| ১৬ Jul ২০২৬


তিন দিনেই জিতল অস্ট্রেলিয়া

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 254386 বার পঠিত
তিন দিনেই জিতল অস্ট্রেলিয়া
ছবির ক্যাপশন: তিন দিনেই জিতল অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দুই দলের নাজেহাল অবস্থা। ব্রিজটাউন টেস্ট যে তাই পঞ্চম দিনের আগেই শেষ হবে সেটা বুঝতে বাকি ছিল না। হয়েছেও তাই। তিন দিনেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাদা পোশাকের প্রথম ম্যাচ। তাতে বাজিমাত করেছে সফরকারীরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫৯ রানের জয় তুলে নিয়েছে তারা।

ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে জশ হ্যাজলউডের বোলিং তাণ্ডবে ১৪১ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামার জোসেফ। ৩৮ রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিভস। ২৩ রান এনে দেন জন ক্যাম্পবেল। অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৫ উইকেট নেন হ্যাজলউড।

মূলত দ্বিতীয় ইনিংসের দারুণ ব্যাটিংয়েই জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া। তিন ফিফটিতে ৩১০ রানে থামে অতিথিরা। অ্যালেক্স ক্যারির অবদান ৬৫ রান। এছাড়া বিউ ওয়েবস্টার ৬৩ ও ট্রাভিস হেড কেরেন ৬১ রান। এর আগে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৯০ রানে। ১০ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সেটা ভালোভাবেই পুষিয়ে নেয় তাসমান পাড়ের দলটি। ম্যাচসেরা হয়েছেন হেড। প্রথম ইনিংসেও অর্ধশতকের দেখা পান এই ব্যাটার- খেলেন ৫৯ রানের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ