| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 126971 বার পঠিত
পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির
ছবির ক্যাপশন: পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

চলতি বছরের জুলাইতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় দল। এই সিরিজকে সামনে রেখে সিরিজের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা। তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রীর, ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর তিনদিন বিরতি দিয়ে ২০ জুলাই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। একদিন বিরতি দিয়ে ২২ জুলাই মাঠ গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ২৪ জুলাই সিরিজের শেষ ম্যাচ খেলবে দুদল। পরদিন ২৫ জুলাই ঢাকা ছাড়বে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ