বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং আক্রমণে আশার আলো জ্বলছে। ইনজুরি কাটিয়ে একসঙ্গে মাঠে ফিরছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে তারা এখন চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন।
জয়ের জন্য লঙ্কানদের সামনে ৩৭ ওভারে লক্ষ্য ২৯৬ রান। ওভারপ্রতি ৮ রান করে চাই তাদের। এমন সমীকরণ মাথায় শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন লঙ্কান ওপেনাররা। বিশেষ করে ওপেনার পাথুম নিসাঙ্কা তো চারের ফুলঝুরি ছোটাচ্ছিলেন। তবে তাকে বিরতির আগেই রুখে দিয়েছেন আগের ইনিংসে বল হাতে বাংলাদেশের নায়ক নাঈম হাসান।
শেষ মৌসুমের আক্ষেপ এবার পূরণের সুযোগ রিশাদ হোসেনের সামনে। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশে দ্বিতীয়বারের মতো হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে সুযোগ মিলেছে এই টাইগার ক্রিকেটারের। মেলবোর্নে ফ্র্যাঞ্চাইজিটির ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গল টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ ব্যাটিং ধস নামে বাংলাদেশের। তবে ৪৫৮ রানে মাত্র ৪ উইকেট হারানো বাংলাদেশ শেষ বিকেলে ৯ উইকেট হারিয়ে তোলে ৪৮৪ রান। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা আগে শেষ হওয়ার কারণে বৃহস্পতিবার (১৯ জুন) ১৫ মিনিট আগে শুরু হয় খেলা। তবে বাংলাদেশের সমর্থকদের যে আশা ছিল তা পূরণ করতে পারেনি হাসান মাহমুদ ও নাহিদ রানা।
টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম। অন্যপ্রান্তে ফিফটি তুলে নিয়েছেন লিটন কুমার দাসও। মুশফিক ১৫৪ আর লিটন ব্যাটিং করছেন ৫০ রানে। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪০০ ছাড়িয়েছে।
দীর্ঘ ১৯ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলকে সুইপ করে ২ রান নিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও রয়েছেন সেঞ্চুরির দোরগোড়ায়, ফিরে পেয়েছেন ফর্মের ছোঁয়া।
তৃতীয় দিনে সেঞ্চুরিয়ান মার্করামের দুরন্ত ব্যাটিংয়ে ফাইনালের ফলটা নির্ধারণ হয়ে গিয়েছিল অনেকটা। জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল টেম্বা বাভুমার দল। চতুর্থ দিনে এসে সেই আনুষ্ঠানিকতাটুকুই শেষ করল তারা দাপটের সঙ্গে। দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিন শেষে জয়ের একদম দ্বারপ্রান্তেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ দিন প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৬৯ রান, হাতে রয়েছে ৮ উইকেট। ২৮২ রানের বড় লক্ষ্যের যাত্রাটা সহজ হয়েছে ওপেনার এইডেন মার্করামের জন্য। তৃতীয় দিন শেষে এই ডানহাতি ব্যাটার অপরাজিত আছেন ১০২ রানে। লাল বলের ক্যারিয়ারের অষ্টম এই সেঞ্চুরিতে ইতিহাস রচনা করেছেন মার্করাম।
‘নো’ বল করে রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত টেস্টে তার নো বল ৫৭টি, যা সর্বোচ্চ। এই তালিকায় থাকা সেরা পাঁচের বাকিরা হলেন জাসপ্রিত বুমরাহ (২৪), গাস অ্যাটকিনসন (২০), মার্কো জানসেন (১৮) ও উইয়ান মুল্ডার (১৮)।
২০১৬ সালে অনূর্ধ্ব'১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। এর আগেও নানা বয়সভিত্তিক দলেও করেছেন অধিনায়কত্ব। সেই মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের অধিনায়ক হলেন ৯ বছর পর খেলার পর। আগামী এক বছরের জন্য অধিনায়কত্ব পাওয়া মিরাজ বললেন, সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর।
আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজ শেষ করে আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে দলটি। এই দুই সিরিজেও তরুণদের প্রাধান্য দিয়ে কৌশলগত দিক বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও, রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবার তা সংযুক্ত আরব আমিরাতে সরে যেতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এমনটাই জানিয়েছে। যদিও শ্রীলঙ্কার নাম নিরপেক্ষ ভেন্যু হিসেবে আলোচনায় ছিল, তবে সুযোগ-সুবিধা ও বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার দিক থেকে আমিরাতকেই এগিয়ে রাখা হচ্ছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টিতেও একই ঘটনার পুনরাবৃত্তি করল ক্যারিবিয়ানরা। সিরিজের শেষ কুড়ি ওভারের ম্যাচে ৩৭ রানে হেরে ধবল ধোলাই হয়েছে সফরকারী দল।
চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে বাংলাদেশ দলের নির্বাচক ছিলেন ফারুক আহমেদ। তখন থেকে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসে ফারুককে বিসিবি’র সভাপতির দায়িত্ব দেয়। যোগ দিয়েই তিনি কোচিং প্যানেলে পরিবর্তন আনেন। জাতীয় দলের এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ এনে শ্রীলঙ্কান কোচকে বরখাস্ত করেন ফারুক। শুক্রবার ফারুক আহমেদকে অপসারণের পর লিংকড ইন-এ একটি পোস্ট করেছেন হাথুরুসিংহে।
অবশেষে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্ব নিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আরেক সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের বিদায়ের পরদিনই দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হওয়ার পর তাদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল। এরপর সকল পরিচালকদের হয়েছেন সভাপতি।