| ০২ মার্চ ২০২৬
সকল খবর

আইপিএলে নতুন করে ডাক পেলেন আরও তিন বিদেশি ক্রিকেটার

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সাময়িকভাবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামীকাল শনিবার (১৭ মে) থেকে আবারও মাঠে গড়াচ্ছে। বিরতির পর বাকি ১৬টি ম্যাচ শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার লড়াই দিয়ে। তবে সংঘাতের কারণে অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে ফিরে যাওয়ায় এবং পরবর্তীতে অনেকে খেলতে অনিচ্ছুক থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলো বাধ্য হচ্ছে নতুন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে।

বিস্তারিত...

দিল্লির চাওয়া ৩, বিসিবি রাজি ২ ম্যাচে

দুবাই পৌঁছেই বিসিবির কাছে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্রের আবেদন করেন মুস্তাফিজুর রহমান। দিল্লি থেকেও বাংলাদেশি এ পেসারকে চেয়ে বিসিবির কাছে ই-মেইল এসেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির চাওয়া মুস্তাফিজকে যেন তাদের লিগ পর্বের বাকি তিনটি ম্যাচের জন্য ছাড়া হয়। তবে বিসিবি আপাতত দুটি ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়তে রাজি হয়েছে। কাল শারজাহতে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি আগামী সোমবার।

বিস্তারিত...

দিল্লির ক্যাম্পে ফিরছেন না স্টার্ক

স্থগিত হওয়া আইপিএল ১৭ মে থেকে শুরু হচ্ছে। তবে বিদেশি তারকা ক্রিকেটারদের অনেকে ফ্র্যাঞ্জাইজি এই টুর্নামেন্টে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ক তেমনই একজন। তিনি দিল্লির ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলকে সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। ১১ ম্যাচে দিল্লির হয়ে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছেন গত মৌসুমে কেকেআরে খেলা এই পেসার। ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ওই কারণ দেখিয়ে মূলত তিনি আইপিএলের বাকি অংশে যোগ দিচ্ছেন না।

বিস্তারিত...

টাইগারদের পাকিস্তান যেতে সরকারের সবুজ সংকেত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের জন্য বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের জন্য টাইগারদের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। এক্ষেত্রে সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। অবশেষে সবুজ সংকেত মিলেছে। বিসিবির একজন শীর্ষ পরিচালক দৈনিক মানবজমিনকে এটা নিশ্চিত করেছে।

বিস্তারিত...

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ

এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটার দল না পাওয়ায় বাংলাদেশিদের বাদ দিয়েই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি চলছিল। তবে আসরের শেষ সময়ে এসে তা পরিবর্তিত হতে যাচ্ছে। স্থগিত থাকা আইপিএল শুরু হবে ১৭ মে, আর এই বাকি অংশের জন্য দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বিস্তারিত...

আইসিসির মাস সেরা নির্বাচিত হয়ে মিরাজের ইতিহাস

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মিলেছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার। আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হওয়া মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

বিস্তারিত...

আইপিএল ফিরলেও ভারতে ফিরতে চান না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত–পাকিস্তান। এরপরই আইপিএল আবারও মাঠে ফেরাতে তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিস্তারিত...

আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ

জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় আফগানিস্তানে দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। দেশটির ক্রীড়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো ধরনের জুয়া সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিস্তারিত...

দুদিনে সিরিজের সিদ্ধান্ত জানাবে পিসিবি

পাক-ভারত যুদ্ধের দামামার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটেও। যুদ্ধের প্রভাবে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে না তা নিশ্চিত হয়ে গেছে। তবে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা এই সিরিজের ভাগ্যে শেষ পর্যন্ত কী আছে? সেই সিদ্ধান্ত জানতে গতকাল ক্রিকেটার ও কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠকে বসে বিসিবি।

বিস্তারিত...

আন্তর্জাতিক-ঘরোয়া ক্রিকেটের ফারাক কমাতে পারছি না আমরা: সালাউদ্দিন

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের টপ অর্ডার ব্যাটাররা। ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মাররা ভালো করতে না পারায় উঠেছে নানা ধরনের প্রশ্ন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সহকারী কোচ মোহাম্ম সালাউদ্দিন জানান, আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটের মধ্যকার পার্থক্য ঘোচাতে পারছেন না ক্রিকেটাররা।

বিস্তারিত...

বাতিলের পথে এশিয়া কাপ ও ভারতের বাংলাদেশ সফর

ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা এবার বড় ধাক্কা দিয়েছে ক্রিকেটে। যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। এই পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট-সেপ্টেম্বরে এই দুই সিরিজের সময়টিকে আইপিএলের বাকি অংশ শেষ করতে ব্যবহার করতে চায় বিসিসিআই।

বিস্তারিত...

পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ বলল আরব আমিরাত

পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে আপাতত বন্ধ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইপিএল আয়োজনের বিকল্প পরিকল্পনা।

বিস্তারিত...

রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা: দেশে ‘ফিরে আসতে পারেন’ নাহিদ-রিশাদ

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাময় পরিস্থিতির আঁচ ভালোভাবেই টের পাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার পর এরই মধ্যে স্থগিত করা হয়েছে একটি ম্যাচ। প্রবলভাবে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরে আসতে পারেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন।

বিস্তারিত...

পাকিস্তান সফর এখনই স্থগিত নয়, পরিস্থিতি পর্যবেক্ষণে বিসিবি

ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনই সফর স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইসলামাবাদে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনীকে পাল্টা পদক্ষেপ নেয়ার পূর্ণ অনুমোদন দেয়া হয়েছে।

বিস্তারিত...

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার

২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত ১৩ মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ