গুঞ্জন আগেই ছিলো, এবার আসতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন লিটন কুমার দাস। আর তার ডেপুটির দায়িত্ব পাচ্ছেন অফ স্পিনার শেখ মেহেদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র দৈনিক মানবজমিনকে এটি নিশ্চিত করেছে।
আগামী বেশ কিছুদিন কেবল টি-টোয়েন্টি সংস্করণে ব্যস্ত থাকবে বাংলাদেশ। চলতি বছরও সংক্ষিপ্ততম সংস্করণেই খেলাই বেশি। তবে এই সংস্করণের নেতৃত্বের জায়গাটা এখনো ফাঁকা। নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখনো কাউকে স্থায়ী দায়িত্ব দেয়নি বিসিবি। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন কিপার ব্যাটার লিটন দাস।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তান পৌঁছানোর কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একটি কুড়ি ওভারের সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। ইতোমধ্যে সে সিরিজের সূচি ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার আজহার মাহমুদ। ইতোমধ্যে পাকিস্তান জাতীয় দলের বিভিন্ন ভূমিকায় কোচিং করিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
একজন অলরাউন্ডারের জন্য একটি টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট—এ যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের সেরা টেস্ট ইনিংস খেলার পর বল হাতেও ছড়ালেন জাদু। তার অলরাউন্ড পারফরম্যান্সেই চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।
আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কোন রান যোগ করতে পারল না জিম্বাবুয়ে। দিনের একদম প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে সফরকারীদের ইনিংস মুড়ে দিলেন তাইজুল ইসলাম। মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আটকে গেছে ২২৭ রানে। আগের দিন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ৬০ রানে পেয়ছেন ৬ উইকেট।
চট্টগ্রাম টেস্ট: ‘অপরিহার্য’ পাঁচ বোলার নিয়ে বাংলাদেশের একাদশের ছক