বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম, আগের সূচকে যা ছিল ৯৭তম। সূচকে উন্নতি হলেও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা।
উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে লঘুচাপ সৃষ্টির সময় দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। মঙ্গলবার (২২ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই। জামায়াতের জাতীয় সমাবেশে দুইবার অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেদিনই তো আমি চলেই গিয়েছিলাম। দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। বলতে চাই, ইয়া মাবুদ বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। সর্বশেষ দুপুর ১২ টা পর্যন্ত তাদের দেয়া পরিসংখ্যানে আরও দেখা যায়, মোট ১০টি হাসপাতালে এ ঘটনায় আহত ১৬৫ জনকে ভর্তি করা হয়েছে।
আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।
সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল আসতেছে বার্ন ইন্সটিটিউটে। মাইলস্টোন ট্রাজেডিতে পোড়া রোগীদের পরীক্ষণ করবে তারা। প্রয়োজন হলে কাউকে দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে বলে জানান সম্মিলিত সামরিক হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস এম সোলায়মান।
পানিতে ভেজা, আধা ছেঁড়া একটি খাতা। ইংরেজিতে নাম লেখা রাইসা মনি, তৃতীয় শ্রেণি, কোড ২০১০, সেকশন আকাশ। রাইসা মনির এই খাতা আর তার আধ পোড়া স্কুল ব্যাগটি পড়ে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের একপাশে। বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরণে ভবনটির একাংশ প্র্রায় ধসে গেছে। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কংক্রিটের জঞ্জাল। দুর্ঘটনাস্থলের বাতাসে এখনো পোড়া গন্ধ। ছড়িয়ে-ছিটিয়ে আছে বাচ্চাদের বই-খাতা, আধপোড়া ব্যাগ, পুড়ে যাওয়া চেয়ার।
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এ রিট দায়ের করেন।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের জন্য ক্ষমা চাইলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে বিষয়টি জানান সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে জুলাই-আগস্ট জুড়ে দৃঢ়ভাবে লড়ে গেছে মিরপুরের ছাত্র-জনতা। প্রতিবাদ, প্রতিরোধের যুদ্ধে হারিয়েছেন সহযোদ্ধা। কিন্তু দমে যাননি একটুও। পাল্টা স্লোগানে উত্তাল করেছে রাজপথ। যার ফলশ্রুতিতে, শত প্রাণের বিসর্জনে বিজয় এনেছে ছিনিয়ে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিকে যখন শোকের মাতম, তখন উঠে এসেছে এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প। সেই গল্পে চোখ পড়তেই আবার স্তম্ভিত হয়েছেন সবাই। দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।
ভারতীয় উজানের পানি এসে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক ভাঙা স্থান দিয়ে লোকালয়ে ঢুকে ফের ডুবছে জেলার নিম্নাঞ্চল। দেশটির ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে সোমবার (২১ জুলাই) সকালে সেখান থেকে নেমে আসা পানি এ জনপদে প্রবেশ করতে শুরু করে।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ২০ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৬ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু। মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রশাসনিক ব্লকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. সাইদুর রহমান।