| ০২ মার্চ ২০২৬
সকল খবর

অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ

একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংশ্লিষ্ট গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করে বিটিআরসির বার্তায় বলা হয়েছে, “এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করুন। *16001# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য জানুন।” বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।

বিস্তারিত...

সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নের প্রধান এবং মৌলিক দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘পরবর্তীতে প্রয়োজনে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশন বসবে।’ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।

বিস্তারিত...

ফিরে দেখা ৩১ জুলাই : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১ জুলাই বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিস্তারিত...

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস চেয়ে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে, সেই আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলছে।

বিস্তারিত...

৪ বিভাগে বৃষ্টি হতে পারে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।’ একই সঙ্গে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

বিস্তারিত...

মেগা প্রকল্পে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় কোরিয়া

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে দক্ষিণ কোরিয়া। পাইপলাইনে থাকা বিভিন্ন সময়ে প্রতিশ্রুত ছয় বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ শুরু করা দেশটি শুরু থেকে এখন পর্যন্ত বেশিরভাগ বিনিয়োগ করেছে ছোট ছোট প্রকল্পে। তবে বর্তমানে তারা মেগা প্রকল্পগুলোয় বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। এর আগে সকাল থেকে শাহবাগে জড়ো হয় তারা।

বিস্তারিত...

হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা

গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা।

বিস্তারিত...

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফিলিস্তিন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ৬ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

জুলাই সনদ নিয়ে টানাপড়েন

শেষ মুহূর্তে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। দলগুলোকে ঐকমত্য কমিশন থেকে সরবরাহ করা সনদের খসড়া নিয়ে উষ্মা প্রকাশ করেছে কয়েকটি দল। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে খসড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এনসিপি জানিয়েছে সনদের যে খসড়া দেয়া হয়েছে তা তারা গ্রহণ করতে পারছে না।

বিস্তারিত...

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে মঙ্গলবার রাতে চারটি ভূমিকম্প হয়েছে। প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল চারের ওপর। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে। সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরের সেই কম্পনের মাত্রা ছিল ৫।

বিস্তারিত...

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই বাংলাদেশ ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পেয়েছে। পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিকদের বাণিজ্য সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে।’

বিস্তারিত...

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে এ ঘটনায় দেবেন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) মঙ্গলবার অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় একটি মামলা করে । মামলা নম্বর -৩৫।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ