যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়। শনিবার (২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন টাইগার শার্ক মহড়া।
দীর্ঘ ছয় বছরের অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের ফিরে এসেছে ডাকসু নির্বাচনের আবহ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। অংশগ্রহণে আগ্রহী অন্তত পাঁচটি প্যানেলের মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্র জোট, ছাত্র অধিকার পরিষদ ও নির্দলীয় শিক্ষার্থীদের একটি ফোরাম।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনও প্রয়োজন নেই। শনিবার (২ আগস্ট) তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছি, শুধু উচ্চকক্ষে পিআর হতে পারে। আমাদের যাত্রাটা এর মাধ্যমে শুরু হতে পারে। পরে আরও পরিবর্তন পরিবর্ধন করে উন্নত করা যাবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শতাধিক শিক্ষার্থীর প্রাণহানি ও দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদের ক্ষোভ মিলিত হয়েছিল চব্বিশের ২ আগস্টের দ্রোহযাত্রায়। ছাত্র-জনতার রক্তের ঋণ শোধই যেন ছিল এ যাত্রার মূল লক্ষ্য। দ্রোহের যে যাত্রা প্রেসক্লাব থেকে শুরু হয়েছিল, ৩ আগস্ট শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণার মধ্যে দিয়ে শোধ করা সেই দায়। দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। দেশে আর যেন স্বৈরতন্ত্র ফিরতে না পারে সে লক্ষ্যেই ঘোষণা করা হয়েছিল এক দফার।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছেমতো জায়গায় কবর দিতে পারবেন। শনিবার (২ আগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্লাটফর্মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে, এটার পবিত্রতা রক্ষায় প্লাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার বলেও মনে করেন তিনি। শনিবার (২ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে। শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের র্যালি শেষে এ তথ্য জানান তিনি।
কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য বলে দাবি করেছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে তিনি এ দাবি করেন।
আগে জানতাম বিরোধীরা, মতলববাজরা গুজব ছড়ায়। আতঙ্ক তৈরি করে। এখন দেখছি সরকারও তাই করে। সৃষ্টি করে ভীতির। মাজেজাটা কী? নতুন বন্দোবস্তে সবকিছু কি পাল্টে গেল! কী হতে যাচ্ছে এই সপ্তাহে? বাজারে অনেক কথাই চাউর হয়ে আছে। ওয়েব দুনিয়ায় তো চাঞ্চল্যকর সব খবরাখবর। কেউ বলছেন, পতিত শক্তি ফিরে আসার নানা ফন্দি-ফিকির করছে। তারা নাকি ৫ই আগস্টের আগেই সবকিছু ওলটপালট করে দেবে। যদিও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। একজন মেজরের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অনেকেই অঙ্ক মেলাচ্ছেন নানা ভাবে। হাসিনার মসনদ কি ফিরে পাওয়া এত সহজ? ক্ষমতা হারানোর দিনে ক্ষমতা ফিরে পাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে।
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ৫ তলায় আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। শনিবার সকাল ৯টার পর আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জালাই-আগস্টে দায়ের করা গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হবে রোববার। আদালতের অনুমতি সাপেক্ষে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে, ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এতথ্য জানান।
সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিষয়টিতে ‘নোট অব ডিসেন্ট’ দেবে বিএনপিসহ ৫টি দল ও জোট। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের শুরুতে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিষয়গুলো আলাদাভাবে উপস্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী চার/ পাঁচ দিন দেশের জাতীয় রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এরমধ্যেই জুলাই সনদ হয়ে যাবে। জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, সেটা ফেব্রুয়ারির মধ্যে। নির্বাচন এ সময়সীমার মধ্যেই হবে। এ সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ সময়সীমার একদিন পরেও নির্বাচন পেছাবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।
দেশের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি এবং অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।