জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়—মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখনও আমাদের সামনে সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে। মাঝেমধ্যে ভয় হয়, আমরা যেনো এই শিক্ষা ভুলে না যাই। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬ সালের একুশে পদক প্রদানের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত সুধীজনকে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রায় ১০ শতাংশ বাঘ বেড়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নেওয়া উদ্যোগ, নিরাপত্তা জোরদার, বাঘ শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বাঘ বৃদ্ধি পেয়েছে দাবি বন বিভাগের। বন বিভাগের তথ্যমতে, ২০১৮ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। ২০২৩ সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে জরিপ করা হয়। ২০২৪ সালে প্রকাশিত প্রতিবেদনে বাঘের সংখ্যা ১২৫টি উল্লেখ করা হয়। অর্থাৎ প্রায় ১০ শতাংশ বাঘ বেড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট (রোববার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি যাচাইবাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম এ ঘোষণা দেন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইকোর্টের আদেশ অগ্রাহ্য করার অভিযোগে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনিমকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। সোমবার (২০ জুলাই) বিচারপতি এসএম কুদ্দুস জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের সূত্র ধরে গত ২২ জুলাই হাইকোর্ট বেঞ্চের ৭৯৪ নম্বর স্মারকে সশরীরে তলবের আদেশ পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) আদেশের কপি ডাকযোগে আদালতে এসে পৌঁছেছে।
আজ বিশ্ব বাঘ দিবস। বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯ জুলাই তারিখে দিবসটি পালন করা হয়। ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। দিবসটি পালনের মুখ্য উদ্দেশ্য হলো - বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে পশুটির সম্পর্কে জনমনে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা।
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়। বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি এসেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬। শুন্য পদসমুহের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ হলো ২ হাজার ৬৪৭।
পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি
রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিনের আলোচ্যসূচি—তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত।
বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে তাদের বিশাল বিরল খনিজ পদার্থের সরবরাহ সরিয়ে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি জানিয়েছেন, এর লক্ষ্য হিসেবে মিয়ানমারের প্রতি দীর্ঘস্থায়ী মার্কিন নীতিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করা হতে পারে। এখনও কোনও সিদ্ধান্ত নেয়া না হলেও বিশেষজ্ঞরা বলছেন, বিশাল লজিস্টিক বাধা রয়েছে, তবে যদি কখনও এই ধারণাগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে ওয়াশিংটনকে মিয়ানমারের বিরল মৃত্তিকা নিয়ন্ত্রণকারী জাতিগত বিদ্রোহীদের সাথে একটি চুক্তি করতে হতে পারে।
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতি (৩২) নামের এক নারী। সে নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।