প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। যেসব জায়গায় নির্বাচন নিয়ে ঝামেলা হতে পারে সেসব জায়াগা চিহ্নিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে অস্বাবাভিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার বিকেলে আসা জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সূখচর ইউনিয়নে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে ২০২৪ সালের ২৬ জুলাই (শুক্রবার) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই তিন সমন্বয়ক হলেন-নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদার। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিন সমন্বয়ককে তুলে নেওয়ার কথা স্বীকার করে ডিবির পক্ষ থেকে জানানো হয়, ‘নিরাপত্তার স্বার্থে তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কি-না, তা জানতে চাওয়া হবে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। আজ (শনিবার, ২৬ জুলাই) আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এ কথা জানানো হয়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আট পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ যুব দল। এবার ত্রিদেশীয় সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার যুবারা। সিরিজে প্রথম দেখায় বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। আল ফাহাদ-রিজান হোসেনদের তোপের মুখে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও যথাযথ মূল্যায়নকে অগ্রাধিকার দিতে হবে। শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর ১১তম সমাবর্তন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের পতিত সরকার বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব। তবে, শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা-সাক্ষাৎ করতে দিচ্ছে না। এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনও করতে দেয়নি। যদিও এ নিয়ে ভারতের নীতি-নির্ধারকদের মধ্যে ভিন্নমত স্পষ্ট।
মানবাধিকার শুধু আইনি বিষয় হিসেবে নয়, এটিকে সাংস্কৃতিক চর্চা হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হিউম্যান রাইটস সার্পোট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত ১১তম মানবাধিকার সম্মেলন-২০২৫-এ তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেয়া হচ্ছে।’
গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ধ্বংসের মাত্রাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন হলোকাস্ট বিষেশজ্ঞ ওমর বারটোভ। গতকাল পিয়ার্স মরগানকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হলোকাস্ট ও গণহত্যা বিষয়ক বিশেষজ্ঞ ইসরাইলি-আমেরিকান অধ্যাপক ওমর বারটোভ এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমরা চাই স্বচ্ছ নির্বাচন। রাতের আঁধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সব কিছু করতে চাই। যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।