২৫ জুলাই খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে ৪ জন নিহত হওয়ার কথা বলা হলেও কোনোপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।
গোপালগঞ্জ জেলা সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৬ জুলাই পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদঘাটনের জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনের আগে জুলাই আন্দোলনে যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে সেই সব শীর্ষ খুনিদের মধ্যে অন্তত দুই থেকে চারজনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ‘যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারছে না, সেই দলের হাতে একজন মানুষও নিরাপদ নয়।’
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) পদযাত্রা ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সমাবেশে দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন- জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবীতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সেসকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা ৫ই আগষ্টের মধ্যেই জুলাই সনদ এবং ঘোষনাপত্র আদায় করতে পারব।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিকাণ্ডে বিকৃত হয়ে যাওয়া পাঁচটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করেছে।
চব্বিশের জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। গতকাল ২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে।
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে একটি জরুরি চীনা মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। আজ সকালে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ চীনা ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।’
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এই সংশোধনের পর থেকে যে কাউকে গ্রেপ্তার করতে, পুলিশ বা সংস্থা যাবে তার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে, সে চাহিবামাত্র, সে পুলিশ তার আইডি কার্ড দেখাবে। এটা বাধ্যতামূলক। বৃহস্পতিবার ২৪ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
কয়েকদিনের মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের প্রভাবে অসহনীয় ভ্যাপসা গরমে মানুষ যখন অতিষ্ঠ ঠিক সেমুহূর্তে দেশজুড়ে বৃষ্টির পরশ অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল নাগাদ সারাদেশেই কমবেশি বৃষ্টি হওয়ায় গত কয়েকদিন ধরে চলা দেশের বৈরি আবহাওয়ার অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাহি ত্রাহি অবস্থা কিছুটা হলেও প্রশমিত হয়ে স্বস্তি ফিরেছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সাত ঘণ্টার চেষ্টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় সড়কে থাকা পাহাড়ের মাটি সড়ানো হয়েছে। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। ফলে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ফিরতে পারছেন পর্যটকরা।
রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাইলস্টোনের অনেক শিক্ষার্থী বিমান বিধ্বস্তে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে।