| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


যুগোপযোগী কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন দরকার: বিধান রঞ্জন

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-07-2025 ইং
  • 99270 বার পঠিত
যুগোপযোগী কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন দরকার: বিধান রঞ্জন
ছবির ক্যাপশন: যুগোপযোগী কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন দরকার: বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও যথাযথ মূল্যায়নকে অগ্রাধিকার দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর ১১তম সমাবর্তন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ডা. বিধান রঞ্জন বলেন, বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি ও কারিগরী শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এজন্য তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে বলেও তিনি জানান।

সেনাপ্রাঙ্গণে আয়োজিত এ সমাবর্তনে ৩ জনকে আচার্য গোল্ড মেডেল এবং ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ