গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতি (৩২) নামের এক নারী। সে নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জ্যোতি মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি গত রোববার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান। সেখানে বৃষ্টির পানিতে রাস্তা ও ড্রেন তলিয়ে যায়। এ সময় তাজনিম জ্যোতি ড্রেনে পড়ে তলিয়ে যান।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিক ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়েছি। সকালে বিল থেকে ওই নারীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |