| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 02-08-2025 ইং
  • 90963 বার পঠিত
হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার
ছবির ক্যাপশন: হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জালাই-আগস্টে দায়ের করা গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হবে রোববার। আদালতের অনুমতি সাপেক্ষে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

গত ১০ জুলাই জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয়া হয়। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এ মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ।

এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এরইমধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ