| ০২ মার্চ ২০২৬
সকল খবর

আইডিয়াল স্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ অভিভাবক ঐক্য ফোরামের

শিক্ষাবর্ষের শেষ দিকে এসে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্যাম্পাসে অবৈধ ভর্তি বাণিজ্যের অভিযোগ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান এবং অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

বিস্তারিত...

তাজিয়া মিছিলে অস্ত্র বহন-আতশবাজি-পটকা নিষিদ্ধ

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন ও আতশবাজি-পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৬ জুলাই ১০ মহররম পবিত্র আশুরা পালিত হবে।

বিস্তারিত...

রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। মৌলিক সংস্কার প্রস্তাবের ২০টির মধ্যে আজকে তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

বিস্তারিত...

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৮ জনকে পুশইন বিএসএফের

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। বিজিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়।

বিস্তারিত...

জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই

জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আজকের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামী ৭ জুলাই সোমবার আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

বাংলাদেশে কোনোদিন ফ্যাসিজমকায়েম হতে দিব না ইনশাআল্লাহ: মায়ের ডাকের তুলি

গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বড় বোন ও মায়ের ডাক সংগঠনের আহবায়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, গুম, নিখোঁজ হয়ে যারা ফেরত আসেননি এবং জুলাই আরো যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার আমরা চাই এবং ইনশাল্লাহ আমরা যতদিন আমাদের শেষ রক্ত আছে ততদিন এই বিচার কায়েম করে ছাড়ব। বিচার না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করব না । ওরা ( আওয়ামী লীগের পুলিশ) বলেছিল না, একটাকে মারি, একটাই মরে, বাকিরা যায় না। আমরা যাবো না, বাংলাদেশে কোনদিন ফ্যাসিজম কায়েম হতে দিব না, ইনশাআল্লাহ।

বিস্তারিত...

একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আলোচিত এ বৈঠেকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। অবশেষে আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সিইসি।

বিস্তারিত...

দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নূরুল হুদার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন।

বিস্তারিত...

মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু হয়েছে। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউসন পক্ষে শুনানি করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিস্তারিত...

হোলি আর্টিজান হামলার ৯ বছর: স্মৃতিতে রক্তাক্ত গুলশান

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার নয় বছর পূর্ণ হল আজ। ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। সেখানে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক এবং তিনজন বাংলাদেশি নাগরিক।

বিস্তারিত...

উদ্দেশ্যমূলক ভুয়া ভিডিও অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

উদ্দেশ্যমূলক মিথ্যা, অবাস্তব ও ভুয়া ভিডিও প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ও সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

বিস্তারিত...

তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ

জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে একসঙ্গে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ১ জুলাই বাংলাদেশ সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন।

বিস্তারিত...

১ জুলাই : আওয়ামী লীগ শাসন পতনের অভূতপূর্ব সূচনা

গত বছরের ১ জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের ‘কোটা সংস্কার আন্দোলন’ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ রূপ নেয়। এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনাবিন্দু।

বিস্তারিত...

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্ব, সদস্য ও সমর্থকরা যতক্ষণ না জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা দেখানো শুরু করে, দুঃখ প্রকাশ না করে-ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না।

বিস্তারিত...

দেওয়ালের ক্যানভাস জুড়ে নবজাগরণের গ্রাফিতি

দেওয়ালের ক্যানভাস জুড়ে নবজাগরণের গ্রাফিতি। জুলাই গণঅভ্যুত্থান উত্তর সময়ে শত শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতির ভাষা যেন একই। শহিদ আবু সাঈদের চির উন্নত মম শির, কারবালা প্রান্তরে মুগ্ধর ছুটে চলা, আর আছে কাজী নজরুলের দ্রোহের আগুন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ