| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


আগস্ট থেকে চালু ই-রিকশা, চলবে ঢাকার ৩ এলাকায়

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 124181 বার পঠিত
আগস্ট থেকে চালু ই-রিকশা, চলবে ঢাকার ৩ এলাকায়
ছবির ক্যাপশন: আগস্ট থেকে চালু ই-রিকশা, চলবে ঢাকার ৩ এলাকায়

আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই রিকশা। শনিবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। 

তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দূর্ঘটনা ঘটে এসব অটো রিকশার কারণে। তাই নিরাপদ বাহন হিসাবে ই-রিকশাকে তৈরী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নতুন ই-রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে। যা হবে অনলাইনের মাধ্যমে। 

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দুই সিটির দুই জোনে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে। আগস্টের প্রথম থেকেই মার্কেটে আসবে নতুন এই রিকশা।

চালক প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে মাঠ পর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ