| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


বিমান বিধ্বস্ত: সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক শুরু

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 23-07-2025 ইং
  • 101756 বার পঠিত
বিমান বিধ্বস্ত: সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক শুরু
ছবির ক্যাপশন: বিমান বিধ্বস্ত: সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক শুরু

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।


বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা।


পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে আইসিইতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ