| ০৪ ফেব্রুয়ারী ২০২৬

উত্তরায় বিমান বিধ্বস্ত
নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 22-07-2025 ইং
  • 100939 বার পঠিত
নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর
ছবির ক্যাপশন: উত্তরায় বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

সর্বশেষ দুপুর ১২ টা পর্যন্ত তাদের দেয়া পরিসংখ্যানে আরও দেখা যায়, মোট ১০টি হাসপাতালে এ ঘটনায় আহত ১৬৫ জনকে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচ-ঢাকায় ২৮ জন, লুবনা হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে একজন, ইউনাইটেড হাসপাতালে দুইজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়।

এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু হলো। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ