পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই তেহরানে সামরিক পদক্ষেপের কথা ভাবছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই ইসরাইল ইরানে হামলার বিষয়টি বিবেচনা করছে। বৃহস্পতিবার (১২ জুন) বিষয়টির সঙ্গে জড়িত পাঁচজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় ইস্টার্ন কেপ প্রদেশে বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে স্কুলশিক্ষার্থী রয়েছে বেশ কয়েকজন। বুধবার (১১ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইস্টার্ন কেপ প্রদেশের মুখ্যমন্ত্রী অস্কার মাবুয়ানে বলেন, ঘণ্টায় ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪০ ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০০ জন। দুটি ত্রাণকেন্দ্রই পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)। এ নিয়ে বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হলেন।
ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই অ্যালার্ট জারি করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভবিষ্যতে আবারো কোনো কারণে যদি ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে, তাহলে দুই দেশই তাদের নৌশক্তির প্রদর্শনীতে নামতে পারে। মুখোমুখি সংঘাতে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে তাদের নৌবাহিনী। আল জাজিরাকে এমন কথা জানান বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক মাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। বেশ বাড়াবাড়ি করে ফেলেছেন বলেও জানান তিনি। তবে তিনি কোন সমালোচনার জন্য অনুতপ্ত সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
চাকরির সুযোগের অভাব, সঙ্গে প্রশাসনের কড়া নজর, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা। মোদি ট্রাম্পকে জড়িয়ে ধরে বন্ধু বানাতে চাইলেও আদতে আমেরিকাতে চাপে ভারতীয়রা।
অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া বিক্ষোভ দেশটির অন্তত দশটি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে টেক্সাসেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর।
ইউক্রেনীয় বিমানবাহিনী প্রথমবারের মতো লকহিড মার্টিন এফ-১৬ ব্যবহার করে একটি শক্তিশালী রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনায় আকাশযুদ্ধে নতুন মাত্রা যোগ হলো, যা রুশ বাহিনীর জন্য এক অশনি সংকেত।
দক্ষিণ এশিয়ার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। পারমাণবিক শক্তিধর চিরবৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে এ পর্যন্ত পাঁচবার যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর নৃশংস হামলার পর উভয় দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ব্যাপক হামলার পর অবশ্য যুদ্ধবিরতিতে পৌঁছে দেশ দুটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন ব্যাস। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
ভারতের ছত্তিশগড় রাজ্যে ও আশেপাশের অঞ্চলে মাওবাদ বিরোধী অভিযানের নামে এনকাউন্টারে একের পর এক মাওবাদী শীর্ষ নেতাদের হত্যার প্রতিবাদে সরব হয়েছে ভারতের বামপন্থী রাজনৈতিক দলগুলি। মাওবাদ বিরোধী অভিযানের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে পাঁচটি বামপন্থী দল।
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট এবং অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের ৬ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির উচ্চ আদালত। এই রায়ের ফলে তিনি আর কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না। আদালতের এই রায়ে ক্রিস্টিনার রাজনৈতিক জীবনে যবনিকা পতন হতে চলেছে।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে ৩২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৮১৫ জন। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার মেয়াদে ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। এই তথ্য উঠে এসেছে যখন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন একটি পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দল ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে, তারা আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।