ইসরাইলের তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় ইরানের রকেট হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার ভোরে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে জানায় জরুরি সেবা বিভাগ । ঘটনাস্থলে বিপুলসংখ্যক প্যারামেডিক সদস্যকে পাঠানো হয়েছে।
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী তাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইসরাইলের হামলার বিষয়ে আগেই জানতেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ইসরাইলের এই ঘনিষ্ঠ মিত্র বলেন, তিনি ইরানকে অপমান ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি চেয়েছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হোক।
ইরানের হামলা ঠেকাতে জর্ডানে নতুন করে আরো যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেমনটি অতীতে ইসরাইল-ইরান উত্তেজনার সময় করেছিল। ইসরাইলকে রক্ষা ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনার নিরাপত্তার লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ আগে এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন আজ শুক্রবার একথা নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এছাড়া উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইরান ও ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলাকে উদ্বেগজনক অভিহিত করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি।
যুদ্ধ, সহিংসতা এবং নিপীড়নের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। সামপ্রতিক সময়ে এটি ভীতিকর অবস্থায় পৌঁছেছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বাস্তুচ্যুতদের জন্য মানবিক সহায়তা তহবিল বৃদ্ধির বদলে তা দ্রুতই কমছে। এ অবস্থায় একমাত্র আশার আলো হচ্ছে সিরিয়ার বাস্তুচ্যুতদের নিজ দেশে প্রত্যাবর্তন।
ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ইরানের রেভুল্যুশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। তিনি ইরাক-ইরান যুদ্ধ চলাকালীন ১৯৮০ সালে রেভ্যুলুশনারি গার্ডে যোগদান করেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে তীব্র বাগ্মীতার জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরাইল একতরফাভাবে হামলা করেছে। কেননা তারা বিশ্বাস করে যে, আত্মরক্ষার জন্য এই হামলার প্রয়োজন ছিল। তেহরানে ইসরাইলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে উল্লেখ করেছেন রুবিও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এক বিবৃতিতে রুবিও বলেছেন, আজ (শুক্রবার) ভোররাতে ইরানের বিরুদ্ধে একতরফাভাবে হামলা চালিয়েছে ইসরাইল।
ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত, যা একসময় গোপন ছিল, তা আবারও তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার সকালে, ইসরাইল দেশটির পারমাণবিক স্থাপনাতে বড় আক্রমণ চালানোর সময় বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান ।
ইসরাইলি হামলায় নাতানজ পারমাণবিক কেন্দ্র থেকে কোনো রকমের তেজস্ক্রিয়তা বৃদ্ধি পায়নি। ইরানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বিস্তারিত জানা গেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকে।
ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। এক বিবৃতিতে কাতার এয়ারলাইন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ইরান ও ইরাকগামী বেশ কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ইসরাইলি হামলায় ইরানের তিনটি প্রধান বিমানবন্দর ও ইরাকের পাঁচটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে যে অভিযান চালানো হয়েছে তার বিরল ফুটেজ প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা মোসাদ। যেখানে দেখা গেছে ইসরাইলের গোপন দুই এজেন্ট ইরানের ভিতর থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
পূর্বের ঘোষণা অনুয়ায়ী বিদেশিদের কাছে ৫০ লাখ ডলারের বিনিময়ে ‘গোল্ড কার্ড’ বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১১ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানিয়েছেন।
ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি অন্য যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো এই অঞ্চলে সশস্ত্র সংঘাতের সীমা বিপজ্জনকভাবে অতিক্রম করেছে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান।