| ০২ মার্চ ২০২৬
সকল খবর

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি সম্বলিত ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। শনিবার দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণাপত্র পাঠ করেন।

বিস্তারিত...

আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গত পনের বছর তারা যে নৃশংস অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোন সুযোগ নেই।

বিস্তারিত...

ইসলামী আন্দোলনের সমাবেশে গোলাম পরওয়ার
ঐক্যের নতুন ইতিহাস সৃষ্টিতে চরমোনাই পীরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। সব ইসলামী দল, ব্যক্তিত্বের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে যে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে, চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে যারা একমঞ্চে বসে আছেন, তারাই নতুন এই ঐক্যের কান্ডারী। এই নতুন ইতিহাস সৃষ্টিতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিস্তারিত...

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না: পরওয়ার

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এছাড়া প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

বিস্তারিত...

জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদেরকে সম্মান দিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে উমামা সংগঠনটি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।’

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থান
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি: রুমিন ফারহানা

পতিত অবৈধ আওয়ামী লীগ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিস্তারিত...

চীন সফর সফল হয়েছে: ফখরুল

চীন সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকায় পৌঁছান। বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যে বোল্ডনেস দেখতে পাইনি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যে বোল্ডনেস দেখতে পাইনি। যে কারণে স্থানীয় পর্যায়ে তাদের যে একটা কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে না থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চলে গেছে।’ শুক্রবার রাতে বেসরকারি যমুনা টেলিভিশনের এক টকশোতে এ মন্তব্য করেন তিনি। রোকসানা আনজুমান নিকোলের সঞ্চালনায় ওই টকশোতে আরও উপস্থিত ছিলেন জি নাইনের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।

বিস্তারিত...

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে আইনি বাধা নেই: ১০১ আইনজীবীর বিবৃতি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী। আজ (বুধবার, ২৫ জুন) অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী ও অ্যাডভোকেট লাবাবুল বাসারের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কোন ধরনের দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শাসক না হয়ে জামায়াতের প্রতিনিধিরা সেবক হবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আজ (বুধবার, ২৫ জুন) বিকেলে রাজধানীর দক্ষিণ কাফরুলে এক পথসভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, ‘বিগত আমলে গুম-খুন এমনকি নিষিদ্ধ হওয়ার পরও জামায়াত ইসলাম সাধারণ মানুষের পাশে ছিল।’

বিস্তারিত...

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে : মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার পাঠালেন খালেদা জিয়া

কাতারের আমির এবং দেশটির প্রধানমন্ত্রীর জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় ৩টায়) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন।

বিস্তারিত...

কতজন শহীদ ১০ মাস পার হয়ে গেলেও আমরা জানি না: মাহদী আমিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ১০ মাস পার হয়ে গেলেও এখনো আমরা নিশ্চিতভাবে জানি না—কতজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছেন, বা কতজন গুম হয়েছেন। এ তালিকাটি নির্মোহভাবে তৈরি করা জরুরি ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানো।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ