| ০২ মার্চ ২০২৬
সকল খবর

দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির ৫ জনকে বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

জামায়াত আমিরের বাইপাস সার্জারি হতে পারে শনিবার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ার পর বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। শনিবার এই সার্জারির প্রস্তুতি নেয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই তার সার্জারি করা হবে। জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে আগামী রোববার (৩ আগস্ট) শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিস্তারিত...

একজনকে ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে: নাহিদ ইসলাম

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন পুলিশসহ নয় শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করেছেন বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার।

বিস্তারিত...

জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক: জামায়াত

জুলাই সনদের খসড়াকে 'অসম্পূর্ণ'উল্লেখ করে জামায়াতে ইসলামী বলেছে, সনদে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবে বিপজ্জনক। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিস্তারিত...

‘জুলাই সনদ’ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি

জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না বলে ‘হুঁশিয়ারি’ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিস্তারিত...

স্বাধীন কমিশন ও স্বচ্ছ নিয়োগ ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়: নুর

সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ এবং স্বাধীন কমিশন ছাড়া দুর্নীতি ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) রাজধানীর কবি নজরুল কলেজে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানাতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, নজরদারিতে রয়েছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু এখন আমরা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছি। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, প্রশাসনের কোনো অংশ জনগণের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে, সেসব নজরদারিতে রয়েছে।

বিস্তারিত...

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর ব্যাপারে সবাই একমত। বিচার বিভাগকে বাইরে রাখার বিষয়েও ঐকমত্য আছে। সরাসরি ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার চেয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার র‍্যাংস চয়েজ বেটার।’

বিস্তারিত...

জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা

ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ‘সঠিক কাজ’ মনে করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এ কথা বলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বৈঠকের বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব এসব কথা বলেন।

বিস্তারিত...

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা যায়, গত ২৭ জুলাই বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়।

বিস্তারিত...

মানুষের কল্যাণে না এলে সংস্কার কোনো কাজে আসবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সবাই কাঠামো পরিবর্তন চায়, মানুষের কল্যাণে না আসলে সংস্কার কোন কাজে আসবে না। মঙ্গলবার সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বলছেন। ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছে আমরা সহযোগিতা করছি না। তাদের একথাগুলো ঠিক নয়। আমরা সর্বক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।

বিস্তারিত...

নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না: সালাহউদ্দিন আহমেদ

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউটের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ না জন্ম নিতে পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে বলে তিনি সতর্ক করেন।

বিস্তারিত...

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন: নাহিদ ইসলাম

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি। আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ