| ০২ মার্চ ২০২৬
সকল খবর

অনেক রাজনৈতিক দলই জানে না পিআর পদ্ধতি কী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক নির্বাচন কি এটা জনগণ বোঝেন না। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী? শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া পরিষদ।

বিস্তারিত...

৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা গণঅধিকার পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ম ধাপে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। পর্যায়ক্রমে ৩০০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিষ্ট হাসিনার রেজিমের সঙ্গে জড়িত ছিলেন: রিজভী

উপদেষ্টা পরিষদের কেউ কেউ ফ্যাসিষ্ট হাসিনার সঙ্গে এবং তার রেজিমের সঙ্গে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বিচারপতি খায়রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলের

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন: দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আ.লীগ

ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে গণহত্যা’ বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগমুহূর্তে তা স্থগিত করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ আহত ১০

চট্টগ্রামের চকবাজারে এক যুবককে পুলিশে দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিস্তারিত...

হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, সে মানবজাতির কলঙ্ক। রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এসময় প্রত্যক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয়।

বিস্তারিত...

অসুস্থতায় খোঁজখবর নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ থাকা অবস্থায় যারা তার খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করা হয়।

বিস্তারিত...

এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, সংশোধনে ইসির চিঠি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা আবেদনে ছয়টি বিষয়ে ত্রুটি বা ঘাটতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাইয়ে পাওয়া এসব ত্রুটি সংশোধন করে আগামী ৩ আগস্টের মধ্যে উপযুক্ত দলিল দাখিল করতে দলটিকে চিঠি দিয়েছে ইসি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য ইসিতে এনসিপিসহ ১৪৪টি দল আবেদন করেছে। কোনো দলকে নিবন্ধন পেতে আইন ও বিধিমালায় নির্ধারণ করে দেওয়া বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।

বিস্তারিত...

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।

বিস্তারিত...

`এনসিপি’র মঞ্চ ভাঙচুর, উত্তপ্ত কক্সবাজার'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘নব্য গডফাদার’ বললেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এতে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। ফুঁসে উঠেছেন কক্সবাজারের বিএনপি নেতারা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এসময় ভাঙচুর করা হয়েছে চকরিয়ায় এনসিপির মঞ্চ। পরিস্থিতি বেগতিক দেখে ঈদগাঁতে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করেছেন এনসিপি নেতারা।

বিস্তারিত...

বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী দল: মির্জা ফখরুল

বিএনপি কোন বিপ্লবী দল নয় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই আগষ্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তীতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায়টি আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

বিস্তারিত...

আরো একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আবার আরেকটি লড়াই দুর্নীতির বিরুদ্ধে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

সবাই মিলে দেশটা গড়তে হবে, এজন্য দরকার নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই মিলে দেশটা গড়তে হবে, এজন্য দরকার নির্বাচন। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।

বিস্তারিত...

পরিকল্পিতভাবে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ