বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন যাতে করে নির্বাচিত সরকার আসলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরো ভালো কিছু করার চেষ্টা করে।
বেশিরভাগ দলই রাষ্ট্রের মূলনীতিতে 'আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা, বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজনের পক্ষে এবং সংশোধিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের প্রথম পর্বে রাষ্ট্রের মূলনীতি ও এনসিসি গঠন কাঠামো নিয়ে সংলাপ শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)। এ আসনটি খালেদা জিয়ার আসন হিসেবেই পরিচিত। কেননা এই আসন থেকে নির্বাচিত হয়ে একাধিকবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী হয়েছেন তিনি। এই আসনে ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া ভূঞাকে পরাজিত করে খালেদা জিয়া সর্বপ্রথম বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান। হামিদুর বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এরপর পরবর্তীতে ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে।
বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। পাশাপাশি এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে সিপিসি স্বাগত জানিয়েছে। গতকাল মঙ্গলবার চীন সফররত বিএনপির প্রতিনিধি দলকে এক বৈঠকে এই রাজনৈতিক সমঝোতার স্মারকের কথা জানান সিপিসির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও।
‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ‘নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় জাতীয় নির্বাচনে আরও একধাপ এগিয়েছে জামায়াত। ইসির এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি মাইলফলক তৈরি করেছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জামায়তের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৩ জুন) এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানিয়েছেন দলটি।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি, কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুরে তিনি একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার লন্ডনে ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময়ের পর আনুষ্ঠানিক বৈঠকে বসেন তারা দুজন।
অনেক প্রত্যাশাকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।