| ২২ মার্চ ২০২৬


চীন সফর সফল হয়েছে: ফখরুল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 153421 বার পঠিত
চীন সফর সফল হয়েছে: ফখরুল
ছবির ক্যাপশন: চীন সফর সফল হয়েছে: ফখরুল

চীন সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকায় পৌঁছান। বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের এই সফরটা ছিলো রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যা্ন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে, তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা তা গ্রহণ করেছেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক(এমওইউ) করারও আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা অভিভূত হয়েছি যে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে চীন একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অনৈতিক, সামাজিক ও রাজনৈতিক শক্তি দিয়ে। আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য নয়, সমস্ত বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যান।  মির্জা ফখরুলের সঙ্গে এই সফরে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ