কাতারের আমির এবং দেশটির প্রধানমন্ত্রীর জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় ৩টায়) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন।
এনামুল হক চৌধুরী বলেন, ‘কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল খানির জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মৌসুমি ফল পাঠিয়েছেন। এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, ‘ম্যাডাম কাতারের সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি আমির এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স পাঠানোর বিষয়টিও ম্যাডাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।’
জানা যায়, উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ‘ল্যাংড়া, আম্রপালি এবং লিচু’ পাঠিয়েছেন বেগম খালেদা জিয়া। উপহারসামগ্রী হস্তান্তরের সময়ে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, কাতার বিএনপি শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।
গত ২৩ জুন বিএনপির চেয়ারপারসনের উপহারসামগ্রী দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের ব্যবস্থাপনায় কাতারে পাঠানো হয়।
এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানোর রাজকীয় এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। চার মাস চিকিৎসা শেষে আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সেই গত ৬ মে দেশে ফেরেন তিনি।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |