| ০২ মার্চ ২০২৬
সকল খবর

আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্য সফরে গত ১২ই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিয়েছেন, এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন।

বিস্তারিত...

বৈধতার আড়ালে অবৈধ মাদক ব্যবসা, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

জয়পুরহাটের আক্কেলপুরে অনুমোদিত দেশীয় মদের কারখানার আড়ালে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ বিক্রির অভিযোগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়ছে। শুক্রবার (২০ জুন) রাতে পৌর শহরের স্টেশন রোড এলাকার একটি মদের কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

এজেন্সি প্রতি হজযাত্রীর কোটা না বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ

হজযাত্রীর কোটা না বাড়িয়ে এক হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

স্বৈরাচারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর প্রভাবশালীদের অনেকেই দেশ ছেড়েছেন। তাঁরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাইসহ অনেক দেশে বাড়ি-গাড়ি ও সম্পদ কিনেছেন। সাবেক এমপি-মন্ত্রী, নেতাদের অনেকে দেশের অবৈধ সম্পদ বিক্রি করে তা হুন্ডিতে বিদেশে নিয়ে যাচ্ছেন। বিদেশি বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য অনেকের ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নেওয়ার হিড়িক পড়েছে।

বিস্তারিত...

ঢাকাসহ দেশের ১০ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ ১০ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। শনিবার (২১ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

কলকাতায় বেহাল বাংলাদেশ লাইব্রেরি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ৩ নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন লাইব্রেরি ও তথ্যকেন্দ্র। স্যার হাসান সোহরাওয়ার্দীর (কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য) ঐতিহাসিক বাড়িতেই লাইব্রেরিটি রয়েছে। হিন্দু পাঠকই বেশি আসতেন এখানে। তবে গত বছরের জুলাই আন্দোলনের পর থেকে তাতে ভাটা পড়ে। ফলে লাইব্রেরিটির অবস্থা এখন বেহাল।

বিস্তারিত...

নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীর নতুন বাজার রাস্তায় ব্লকেড কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জালিয়াতি: ২ বাংলাদেশির কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া মিলবোর্ন বরো'র মেয়র নির্বাচনে জালিয়াতির অপরাধে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক হার্ভে বার্টল পৃথক শুনানিতে এ কারাদণ্ড দেন।

বিস্তারিত...

জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরতে পারেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। এদিকে গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি।

বিস্তারিত...

নোবেল বিজয়ী থেকে সফল রাষ্ট্রনায়ক

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের খ্যাতি বিশ্বজোড়া। তিনি-ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। বিদগ্ধ পণ্ডিত। তার উদ্দীপনামূলক বক্তব্য শোনার জন্য বিদেশিরা ঘণ্টায় প্রায় লাখ ডলার খরচ করতেও দ্বিধা করেন না। পৃথিবীর বহু দেশ তার সামাজিক বিজনেসকে গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছে। তার সামাজিক ব্যবসার ধারণা বিশ্ব অর্থনীতিতে সাড়া ফেলেছে। এজন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ‘থ্রি জিরো’স থিউরির জন্য তিনি আবার নোবেল পেতে পারেন এই আলোচনাও আছে।

বিস্তারিত...

জামায়াত আগের চেয়েও বেশি শক্তিশালী: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার ভেবেছিল জামায়াতের ১১ নেতা হত্যার মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু জামায়াত আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে।

বিস্তারিত...

ইলিশ সংকটে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাছ ঘাট, অস্তিত্বের হুমকিতে বাজার

চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে দেখা দিয়েছে ইলিশ সংকট। মৌসুমে এক সময় প্রায় এক হাজার কোটি টাকার মাছ বিক্রি হলেও সাম্প্রতিক বছরে আশঙ্কাজনক হারে কমেছে ইলিশের সরবরাহ। ক্রমাগত লোকসানে আড়তদারসহ বাজার ঘিরে গড়ে ওঠা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।

বিস্তারিত...

প্রশাসনের উদ্যোগে পাল্টে গেছে রাজধানীর যানজটের চিত্র

প্রশাসনের এক উদ্যোগে পাল্টে গেছে রাজধানীর ব্যস্ততম বসিলা তিন রাস্তার মোড়ের চিত্র। রাস্তার যেকোনো দিকে মোড় নিতে ঘুরে আসতে হবে ইউটার্ন নিয়ে। ফলে সিগনালে অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়। শুধু বসিলা নয় কৌশলটি ব্যবহার করা হচ্ছে জিরো পয়েন্ট, মানিক মিয়া এভিনিউসহ আরও বেশ কয়েকটি পয়েন্টে। পাশাপাশি ট্রাফিক সহকারী নিয়োগ ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ করেছে বাড়তি মাত্রা।

বিস্তারিত...

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বাণী
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান তারেক রহমানের

রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিস্তারিত...

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ
৫৪ মন্ত্রণালয়ে সরকারের ১০৬১ পদক্ষেপ; ৮ গুরুত্বপূর্ণ খাতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দেশের ৫৪টি মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে ১ হাজার ৬১টি সংস্কার ও উন্নয়নমুখী পদক্ষেপ। এ ছাড়াও ৮টি গুরুত্বপূর্ণ খাতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ