| ০২ মার্চ ২০২৬
সকল খবর

মে পর্যন্ত রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) এগার মাসে এনবিআর লক্ষ্যমাত্রার ৮৩.১০ শতাংশ রাজস্ব আদায় করেছে। এ সময়ে রাজস্ব আহরণে ৩ লাখ ৯৪ হাজার ৪৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

রাজনৈতিক মত প্রকাশ করতে পারেন মাত্র ২৭ শতাংশ নাগরিক: বিবিএস

২৭.২৪% নাগরিক মনে করেন, তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে (সিপিএস) এসব তথ্য উঠে এসেছে। জরিপে বলা হচ্ছে, দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশের ক্ষেত্রে শহর (২৭.৮৭%) ও গ্রামের (২৬.৯৪%) মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য না থাকলেও লিঙ্গভিত্তিক পার্থক্য রয়েছে, যা পুরুষের ক্ষেত্রে ৩১.৮৬% এবং নারীর ক্ষেত্রে ২৩.০২%।

বিস্তারিত...

নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম নতুন পররাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, বেড়েছে ২৩ গুণ

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা থাকা অর্থের পরিমাণ বেড়েছে। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ গুণ। তথ্যমতে, ২০২৪ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে) যার পরিমাণ ৮ হাজার ৯৭২ কোটি টাকা। ২০২৩ সাল শেষে যার পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ।

বিস্তারিত...

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছালো ঢাবি

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে আবারো ৩০ ধাপ পিছিয়ে পড়েছে দেশের প্রাচীনতম ও প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ ঢাবির অবস্থান ৫৮৪তম। গত বছর ২০২৪ সালের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫৪তম।

বিস্তারিত...

‘গুম কমিশনে আসা ১৮৫০ অভিযোগের মধ্যে ২৫৩টির প্রমাণ মিলছে’

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কমিশনে আসা ১৮৫০ অভিযোগের মধ্যে ২৫৩টি অভিযোগের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। বাকীগুলোর তদন্ত চলছে। বৃহস্পতিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

হাতে হাত রেখে কী বার্তা দিলেন সালাহউদ্দিন-তাহের-নাহিদ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাতে হাত রেখে পরস্পর সৌহার্দের বার্তা দিয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনের ব্যাপারে এখনও নির্দেশনা পায়নি সেনা সদর

জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়া গেলে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে বনানীতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল মো. শফিকুল ইসলাম ।

বিস্তারিত...

টঙ্গীতে মহাসড়কে পুলিশের তল্লাশি, অস্ত্র ফেলে সন্ত্রাসীর পলায়ন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল ও গুলি ফেলে কৌশলে পালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসী। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করে।

বিস্তারিত...

ঘরে বসেই লাখ টাকার বেতন-ভাতা নিচ্ছেন শাবিপ্রবির সাবেক দুই প্রশাসক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছুটি না নিয়েই ১০ মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। হত্যা মামলার আসামি হয়েও প্রতি মাসে ঘরে বসে তারা পাচ্ছেন লাখ টাকারও বেশি বেতন-ভাতা। অভিযুক্ত দুই শিক্ষক হলেন সাবেক প্রোভিসি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

বিস্তারিত...

সন্ধ্যার পর একা হাঁটতে নিরাপদ বোধ করেন ৮৪.৮১% নাগরিক: জরিপ

৮৪.৮১% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে মাত্র ২৭.২৪% নাগরিক মনে করেন, তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে (সিপিএস) এসব তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যবসায় আওয়ামী সিন্ডিকেটের পতন

দীর্ঘ ১৭ বছর ধরে কক্সবাজার সমুদ্রসৈকতের সবকিছু নিয়ন্ত্রণ করতো ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক সিন্ডিকেট। সাধারণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে ব্যবসা করতে পারতেন না। স্থানীয়ভাবে ওই সিন্ডিকেটটি ‘সুগন্ধা সিন্ডিকেট’ নামে পরিচিত ছিল। এই সিন্ডিকেটের পেছনে ছিল কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এবং আওয়ামী প্রভাবশালীদের একটি রাজনৈতিক বলয়।

বিস্তারিত...

বিএনপির কমিটি ঘোষণা ঘিরে হট্টগোল, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল বুধবার বিকেলের দিকে লুন্দী কলেজ মাঠে এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ আলী শেখ বয়াতির সমর্থকরা মঞ্চে বিক্ষোভ শুরু করে।

বিস্তারিত...

দুই প্রকল্পে ৬৪ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

জ্বালানি নিরাপত্তা ও বায়ুদূষণ কমাতে বাংলাদেশকে মোট ৬৪ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

আদালত থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি

রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন। আসামি শরিফুলকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ