| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


‘মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা অন্তর্বর্তী সরকারের

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 23-06-2025 ইং
  • 131334 বার পঠিত
‘মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা অন্তর্বর্তী সরকারের
ছবির ক্যাপশন: ‘মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা অন্তর্বর্তী সরকারের

দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ‘মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে।

রোববার (২২ জুন) রাতে সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ অনুরোধ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি বলা হয়েছে, রোববার (২২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এসময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।

বিবৃতিতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, ‘সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে।’ একই সঙ্গে আশ্বস্ত করা হয়, ‘অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।’

পরে ‘মব’ সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

এছাড়াও বিবৃতিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ