নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।
আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে দলগুলে।
ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি’র কর্মকর্তা তাবেলা সিজার হত্যা ৩ জনের যাবজ্জীবন করাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাবেলা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়। এখন চলছে জাদুঘরের জন্য স্মারক সংগ্রহের কাজ। আগামী ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনাকে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টিম। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি মুরাদনগরে ঘটে যাওয়া নারীর প্রতি সংঘটিত ঘটনাবলি নিয়ে গতকাল বুধবার মুরাদনগর উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।
মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলা হয়েছে।
রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে আজ দ্বিতীয় দফার নবম দিনের মত দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ (বৃহস্পতিবার) সকাল এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা তাদের মোট কর্মীবলের প্রায় চার শতাংশ হ্রাস করতে যাচ্ছে। এ সিদ্ধান্তের ফলে প্রায় ৯ হাজার কর্মী তাদের চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো এবং সংগঠনকে আরও দক্ষ ও খরচ-সাশ্রয়ী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় ভাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার রুবি (৪৮), ছেলে রাসেল (৩৮) ও মেয়ে জোনাকিকে (৩২) এলাকাবাসী গণপিটুনিতে হত্যা করেছে। এ ছাড়া নিহতের আরেক মেয়ে রুমাকে গণপিটুন দেওয়া হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্নপ্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দুই সদস্যকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ড. মো. আল আমিন প্রামাণিক ও আবু হান্নান দেলওয়ার হোসেন। আল আমিন (কাস্টমস নীতি ও আইসিটি) এবং দেলোয়ার হোসেন (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) বিভাগের সদস্য হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার এনবিআর বোর্ড প্রশাসন এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।