সংশোধন প্রক্রিয়ায় থাকা শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন । তবে এ আইনে কি পরিবর্তন আসছে এবং কবে নাগাদ আইনে চূড়ান্ত হয়ে আসবে সে ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। বুধবার (৩০ এপ্রিল) সবিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান।
কানাডার জাতীয় নির্বাচনে জয় পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজে ফোন করে কার্নিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া খুব শীঘ্রই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে একমত হয়েছেন এ দুই নেতা।
ভারতের সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান দেশটির আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক। এ বিষয়ে কমপক্ষে তিনটি আইনি বিকল্পের ওপর কাজ করছে ইসলামাবাদ, যার মধ্যে চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের কাছে বিষয়টি উত্থাপন করাও হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে আমরা একটি সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তুলতে পারব। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন।
রাজধানী ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, শহরের পাড়া-মহল্লার অলিগলিতে শুধু স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে।
“জলবায়ু ন্যায়বিচার এখন আর বিলম্বিত কোনো আদর্শ নয়, এটি একটি সাংবিধানিক অঙ্গীকার।” জলবায়ু সংকট কেবল পরিবেশগত নয়, এটি ‘ন্যায়বিচার সংশ্লিষ্ট একটি সংকটও’ বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আগামী জুন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। কাজ শেষ না হলে প্রথমে সীমিত আকারে করা হবে। পরে ব্যাপক পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। এটি বহির্বিশ্বের সঙ্গে দেশের যোগাযোগের হাব হিসেবে কাজ করবে।
দলীয় নেতাকর্মীদের সর্তক করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের আগে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শও চেয়েছিল ইসি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার থেকে 'মানবিক করিডোর' দেওয়ার বিষয়ে জাতিসংঘ বা কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সংস্থা ইউএনবি'কে এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত 'মানবিক করিডোর' নিয়ে আলোচনা করেনি।"
চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের অনশন তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যস্থতায় পিএসসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয় পিএসসি। তবে পত্রিকার একটি প্রতিবেদনে পিএসসির এমন সিদ্ধান্তে ‘উপদেষ্টা আসিফের বলপ্রয়োগ রয়েছে’ বলে অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়ে এবার এবার নিজের বক্তব্য জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ফ্ল্যাটটির রিসিভার নিয়োগেরও আদেশ দিয়েছেন আদালত।