আসন্ন ঈদুল আজহায় সর্বমোট কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।
যাঁরা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বা করা অব্যাহতি নেন, তাঁদের কাছ থেকে কর আদায়ের জন্য এখন কর কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা (টার্গেট) দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অর্থাৎ তাঁদের নজরদারির আওতায় নিয়ে আসা হবে।
চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।
ভারতীয় টেলিভিশন চ্যানেলে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রধান উপদেষ্টার পদক দেওয়ার ছবিকে গোপন ছবি দাবি করে প্রচার করা হয়েছে। শনিবার ‘আজ তক বাংলা’ এক ভিডিও প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তার পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করছে ইউএই।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি। কারণ জুলাই বিরোধী শক্তিগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘গত নয় মাসে আমি বুঝতে পেরেছি যে জুলাই শেষ নয়। এটি কেবল একটি সময়কাল নয়—এটি একটি ফ্রন্টলাইন, যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়। ’ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ‘যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল, তারা হারিয়ে যায়নি। তারা দেখছে, অপেক্ষা করছে, হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ’
রাজনীতিকরণ করার কারণে গণমাধ্যমগুলোর সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। রোববার (০৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘সাহসী নতুন বাংলাদেশ : গণমাধ্যমের স্বাধীনতার রোডম্যাপ সংস্কার’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ১ হাজার ৪৫০ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ সংস্কার প্রস্তাবের ১১২টিতে একমত পোষণ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংস্কার প্রস্তাবের ১১২টিতে নিজেদের সম্মতির কথা জানায় এ জোট। পরে জোটের সমন্বয়ক ও এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, আমরা ১১২টি প্রস্তাবে একমত হয়েছি, ২৬টি প্রস্তাবে একমত হইনি এবং ২৮টি প্রস্তাবে আংশিক একমত হয়েছি।
ঢাকা-চট্টগ্রাম রেলপথ বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এ পথে রেল সংযোগের উন্নয়নে কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। নানা কারণে থমকে যায় সেই পরিকল্পনা। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বন্ধ হয়ে যাওয়া সেই কর্ডলাইন সমীক্ষার কাজ ফের শুরুর উদ্যোগ নিয়েছে।
ভারতের গণমাধ্যম এখন ‘গোদিমিডিয়া’ নামে পরিচিত বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রোববার (৪ মে) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। কামাল আহমেদ বলেন, ‘বিগত সরকারের আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনীতিক আনুগত্যের ভিত্তিতে দেয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয়।
স্থায়ী ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা পাওয়ার পর কী ব্যবস্থা নেয়া যায়, তা পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রবিবার (৪ মে) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।