বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য দেশে পর্যাপ্ত মার্কিন ডলার মজুত আছে বলে আশ্বাস দিয়েছেন। এর ফলে শিল্প খাত ও ইউটিলিটি সরবরাহকারীদের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে। শনিবার ঢাকার গুলশানে এক সংলাপে গভর্নর বলেন, 'কেউ বলতে পারবে না গ্যাস আমদানির জন্য ডলার পাওয়া যাচ্ছে না।'
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এই কথা জানান তিনি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলে। পশ্চিমা দেশগুলোর অনেক শহরে চলে সারা রাত। তবে বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল বন্ধ হয়ে যায় অনেক আগে। ঢাকায় এখন মেট্রোরেল উত্তরা থেকে প্রথম ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। রাতে ওই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টায়।
বিদ্যমান সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে আরো অস্থায়ী বিচারক নিয়োগ হতে যাচ্ছে। সঠিক সংখ্যা জানা না গেলেও বিচারক নিয়োগে তোড়জোড় চলছে পুরোদমে। এসব বিচারক প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমন্ট কাউন্সিলের সুপারিশে নিয়োগ পাবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
র্যাবের মতো সোয়াট বাহিনী ছিল এক বিভীষিকার নাম। শেখ হাসিনার আমলে বিচারবহির্ভূত হত্যায় সোয়াটের ছিল প্রত্যক্ষ ভূমিকা। চরমপন্থা মোকাবিলায় এ বাহিনী গঠিত হলেও হাসিনার সরকার একে ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে। সোয়াট বিরোধী রাজনৈতিক কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও করে রাতে অভিযান পরিচালনা করেছে।
প্লাস্টিকের ব্যবহারের সঙ্গে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে পরিবশে দূষণও। তাই প্লাস্টিকের ব্যবহার বন্ধ অথবা একই জিনিসি বারবার ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিক দূষণ রোধে নীতিমালা কঠোর করতে যাচ্ছে সরকারও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কারণ এই ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।
ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে তিনি ভ্যান্ডবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট (জিপিইডি) থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো– আমরা অবশ্যই বিষয়টি নিয়ে কাজ করতাম। কিন্তু এই পুরো বিষয়টি অনেকগুলো ইস্যুর সঙ্গে জড়িত। এই বিষয়ের সঙ্গে হাসিনার গত ১৫ বছরের পুরো সাংবাদিকতা জড়িত। আপনি এটাকে কীভাবে এড়িয়ে যাবেন!
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন। টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।’
চার মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল নয়টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে। তিনি বলেন, একদিকে কভিড, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আরেকদিকে নতুন কারিকুলাম চালু হলেও, তা অভিভাবকরা গ্রহণ করেনি। এ সামগ্রিক অব্যবস্থাপনা মিলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে। আমরা আশা করি এ মানের উন্নয়ন ঘটলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে।
ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে লড়াই করেছি। লড়াইটা এখনো আছে, এখনো রাজপথে আছি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে।
মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।