ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে আলোচনা করতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমান। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট–এর কলামিস্ট ম্যাট বাই এক কলামে এই তথ্য জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘সম্প্রচার আইন ২০১৮’ এর খসড়া চূড়ান্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রস্তাবিত সেই আইনে ‘অনলাইন নিউজ পোর্টাল’, ‘রেডিও’, ‘টেলিভিশন’ এবং মাল্টিমিডিয়া-ভিত্তিক ‘সম্প্রচার প্ল্যাটফর্ম’ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদ- এবং ৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার একটি প্রস্তাবনা ছিল। এবার সেই ধারাসহ বেশ কয়েকটি সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানায় সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।
হেফাজতে ইসলামের ২০১৩ সালে সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৫৮ জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার (০৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতবার আমি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে
ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের কাছে পৃথক তিন ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে ৬৫ জন সাংবাদিক নিহত হয়েছে। পেশাজীবী সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস্'-এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ শনিবার। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিবসটি পালন হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশেও নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। এবারের প্রতিপাদ্য ‘সাহসী নতুন বিশ্বে সাংবাদিকতা: সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।’
সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা সংকেত। শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অ
পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। মোট ৪৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। শনিবার (৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
ছয় মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চান বলে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনকে ১৫ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছে। সেই চেষ্টায় আমরা আপনাদের (জাতীয়তাবাদী সমমনা ঐক্যজোট) সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর থেকে সহযোগিতা পাচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগকে ৫ আগস্ট জনগণ লালকার্ড দেখিয়েছে। তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’ শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন। সম্প্রতি ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতরাত সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন আজ শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি সফরে কাতার গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার এ সফরে যান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।