জ্বালানি নিরাপত্তা ও বায়ুদূষণ কমাতে বাংলাদেশকে মোট ৬৪ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনই বাড়ানোর চিন্তা নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পঞ্চগড়ের বাংলাবান্দা স্থলবন্দরে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিল স্বাভাবিক।
ঈদের টানা ১০ দিন ছুটি শেষে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শতকরা ৯৫ ভাগ কারখানায় উৎপাদন শুরু হবে আজ রোববার (১৫ জুন) সকাল থেকে। এ কারণে শনিবার (১৪ জুন) মহাসড়কগুলোতে রাজধানীমুখী যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। জানা যায়, ঈদুল আজহার টানা ছুটি কাটিয়ে রাজধানীতে পৌঁছাতে শুরু করেছে উৎপাদনমুখী শিল্প কারখানার শ্রমিকরা। রোববার সকাল থেকে যথা নিয়মে উৎপাদন ব্যবস্থা শুরু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ।
বাংলাদেশের শাসন ব্যবস্থার উন্নয়ন ও সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সরকারি খাতের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য ২৫ কোটি ডলার অনুমোদন করেছে। যা গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র নতুন নেতৃত্ব নিট রপ্তানি বাজার সম্প্রসারণে সম্ভাব্য ও বর্তমান ক্রেতাদের নিয়ে আন্তর্জাতিকভাবে একাধিক রোড শো ও প্রদর্শনীর উদ্যোগ নিতে যাচ্ছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে যেসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাদের আবারও উৎপাদনে ফিরিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর কর্মক্ষমতা বাড়ানোর জন্য কাজ শুরু করবে বিকেএমইএ।
বিদেশে অর্থ পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকার যেসব ধনকুবেরকে অভিযুক্ত করেছে, তাদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্বদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা ‘অন্যতম বিকল্প’ হিসেবে বিবেচিত হতে পারে।
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ। মঙ্গলবার (১০ জুন) প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, গত বছরের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। অনিশ্চয়তা বেড়ে যাওয়া এবং উৎপাদন খরচ বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত করেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
পবিত্র ঈদুল আজহার উৎসবকে কেন্দ্র করে পশু কেনাকাটা, পরিবার-পরিজনের খরচ এবং উপহার সামগ্রী কিনতে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এদিকে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২৬.০৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুনের মধ্যে উন্নয়ন অংশীদারদের কাছ থেকে বাংলাদেশ আরো প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। বাজেটে বেশকিছু পণ্যের দাম কমানো হয়েছে।
শেয়ারবাজার দিন আনি, দিন খাইয়ের মতো কোন জায়গা নয় বলে মন্তব্য করেছেন বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই সেতুটি ব্যবহার করে রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন রুটে বৈধ রুট পারমিট থাকা বাসের সঙ্গে চলাচল করছে রুট পারমিট না থাকা হাজারো বাস। একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অবৈধভাবে এসব বাস চলাচল করায় যথাযথ ফি পরিশোধ করে রুট পারমিট নেওয়া পরিবহনের মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সরকারও কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।