| ০২ মার্চ ২০২৬
সকল খবর

হিলি কাস্টমসে রাজস্ব ঘাটতি ২০ কোটি ৭৬ লাখ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেয়া রাজস্ব আদায় করতে পারেনি হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এ বছর রাজস্ব ঘাটতি রয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা। যেখানে এনবিআর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো ৭৪০ কোটি ৯ লাখ টাকা। অথচ রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। পণ্য আমদানিতে কিছু জটিলতার কারণে আমদানি কমেছে, ফলে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

বিস্তারিত...

অতিরিক্ত দায়িত্ব পেলেন এনবিআরের দুই সদস্য

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দুই সদস্যকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ড. মো. আল আমিন প্রামাণিক ও আবু হান্নান দেলওয়ার হোসেন। আল আমিন (কাস্টমস নীতি ও আইসিটি) এবং দেলোয়ার হোসেন (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) বিভাগের সদস্য হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার এনবিআর বোর্ড প্রশাসন এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
তারল্য সংকট নিরসনে চালু হচ্ছে ইসলামি মুদ্রা ও মূলধন বাজার

ইসলামি ব্যাংকিং খাতের তরল্য সংকট নিরসনে ইসলামি মুদ্রা ও মূলধন বাজার নামে দুটি আর্থিক উপকরণ চালু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘ইসলামি ব্যাংকিং বিষয়ে অগ্রগতি প্রতিবেদন’-এ এই দুইটি নতুন আর্থিক উপকরণ চালুর কথা জানানো হয়।

বিস্তারিত...

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক

ব্যাংক হলিডে মঙ্গলবার (১ জুলাই)। এ উপলক্ষ্যে কাল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। এ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বিস্তারিত...

চট্টগ্রামে ৩১৫টি পণ্যে মান পরীক্ষা করবে বিএসটিআই, নতুন ভবন উদ্বোধন

আমদানি-রফতানি বাণিজ্যে গতিশীলতা আনার পাশাপাশি পণ্যের মান ও পরীক্ষা-নিরীক্ষায় নতুন যুগে প্রবেশ করেছে বিএসটিআই’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। আগে যেখানে মাত্র ৯২টি পণ্যের মান পরীক্ষা সম্ভব ছিল, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫টিতে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার আগ্রাবাদে উদ্বোধন করা হয়েছে বিএসটিআই-এর নতুন ১০ তলা ভবন, যা বন্দরের পণ্য খালাসের গতি বাড়াতে সহায়ক হবে।

বিস্তারিত...

দুর্বল ১২ ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

দুর্বল ব্যাংকগুলোতে টাকা ছাপিয়ে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েও বাস্তবে তা রক্ষা করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত ১২টি ব্যাংককে মোট সাড়ে ৫২ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে নকশা করা একটি আধুনিক ওয়েবসাইট শনিবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই ওয়েবসাইট বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজতর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিডা।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ নেতৃত্ব দেন।

বিস্তারিত...

ইন্দোনেশিয়া থেকে আসবে ২৫ হাজার টন অকটেন, ব্যয় কত?

চলতি জুন মাসে ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে এই অকটেন আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। বুধবার (২৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিস্তারিত...

মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মিন্টো রোডের ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

চুক্তিভিত্তিক আমদানিতে আর্থিক দায় নেই ব্যাংকের

চুক্তির ভিত্তিতে আমদানির ক্ষেত্রে ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় বর্তাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের লেনদেনে ব্যাংকগুলোর অনাগ্রহের প্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়ে আজ মঙ্গলবার একটি সার্কুলার জারি করা হয়েছে।

বিস্তারিত...

মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই: গভর্নর

বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, সরকারিভাবে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে আমরা চাই ৫ শতাংশে নামিয়ে আনতে। এটি করতে পারলে আমরা সফল হবো।

বিস্তারিত...

৬ হাজার ৮৬৮ কোটি টাকার ১৫ প্রকল্প একনেকে উঠছে মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা রয়েছে। মঙ্গলবারের এ সভায় ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ের ১৫টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

নির্বাহী পরিষদের বৈঠকে উঠছে বাংলাদেশের প্রতিবেদন
আইএমএফ ঋণের দুই কিস্তি ছাড়ের অনুমোদন আজ

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিষদের আজকের (বাংলাদেশ সময় রাতে) বৈঠকে বাংলাদেশের অনুকূলে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবটি অনুমোদিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এ প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই অর্থ ছাড় করে বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা দেবে আইএমএফ।

বিস্তারিত...

মে পর্যন্ত রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) এগার মাসে এনবিআর লক্ষ্যমাত্রার ৮৩.১০ শতাংশ রাজস্ব আদায় করেছে। এ সময়ে রাজস্ব আহরণে ৩ লাখ ৯৪ হাজার ৪৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ