শীর্ষ আমদানিকারক দেশগুলোয় ছুটি থাকার পাশাপাশি মার্কিন সহায়তা কমে যাওয়ায় গত এপ্রিলে বাংলাদেশের ওষুধ রপ্তানি অনেক কমেছে। তবে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ওষুধ রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে—গত এপ্রিলে ওষুধ রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ২৫ শতাংশ কমেছে। সে মাসে রপ্তানি হয়েছিল ১১ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। আগের বছরের এপ্রিলে ছিল ১৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার।
বাংলাদেশে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংক নতুন করে আরও কঠোর ও সুসংগঠিত পদক্ষেপ নিতে পারবে। এ লক্ষ্যে ৬৭ পৃষ্ঠার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার (৯ মে), ছুটির দিনেই। এর আগে ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির খসড়া অনুমোদন করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মূল্যস্ফীতি কমছে। সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব কিছু হবে না। বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকার এসএমএস নারীর উদ্যোক্তার সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল ২০৩০ সালে চালুর আশা প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সেখানে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা পরিদর্শন করে এ কথা বলেন তিনি। বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালে বিদেশি দুটি কোম্পানি মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ (এফডিআই) করবে বলে জানান তিনি।
শেখ হাসিনার আমলে ডলারের আসল বিনিময় হার চেপে রেখে করা হয় কৃত্রিম মূল্য নির্ধারণ। উদ্দেশ্য, একটি গোষ্ঠীকে পাচারের সুবিধা দেয়া। আর এই কাজটিই হতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দিয়ে। এমন অভিযোগ আর্থিক খাত সংশ্লিষ্টদের। তাদের অভিমত, ডলারের দাম বাজার ভিত্তিক না করায় আসেনি কাঙ্ক্ষিত মাত্রায় রেমিট্যান্সও। এভাবেই অর্থনীতিকে চাপে ফেলা হয়েছিল বলে মত অর্থনীতিবিদদের।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। আর ২০ লাখেরও বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭৪৪ দশমিক ৯৬ মিলিয়ন বা ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
রপ্তানি আয়ে বড় ধাক্কা লেগেছে চলতি অর্থবছরের দশম মাসে। এপ্রিল মাসে রপ্তানি আয় নেমে দাঁড়িয়েছে ৩০১ কোটি ডলারে। এটি চলতি অর্থবছরের সর্বনিম্ন আয়। রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, এপ্রিলে টানা ১১ দিনের ঈদের ছুটিতে উৎপাদন বন্ধ থাকায় রপ্তানি আয় কমেছে। তবে, ১১ দিনের বন্ধের পরও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দশমিক ৮৬ শতাংশ। পোশাকের রপ্তানি প্রবৃদ্ধিও ১০ শতাংশ। মে মাস থেকে রপ্তানি আয় স্বাভাবিক থাকবে বলে মনে করছেন রপ্তানিকারকরা।
বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরেছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের পর মূল্যস্ফীতি আরও কমে এপ্রিলে ৯ দশমিক ১৭ শতাংশে নেমেছে। গত বছরের একই সময়ে দেশের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৪ শতাংশ ছিল। তবে সদ্য শেষ হওয়া এপ্রিলে খাদ্যপণ্যের দামে স্বস্তি এলেও খাদ্যবহির্ভূত পণ্যের দামে অস্বস্তি রয়ে গেছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
‘করবৈষম্য’ কমিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শহরের মতো গ্রামের করদাতাদেরও ব্যক্তিশ্রেণির ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে। স্বস্তির বিষয় হচ্ছে-সাধারণ মানুষের করভার লাঘবে করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বাড়ানো হতে পারে। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। সবশেষ সপ্তাহজুড়ে যেমন কিছু মুদ্রা স্থিতিশীল ছিল, আবার দামে উত্তরণ-অবনমনও হয়েছে অনেক মুদ্রায়। মার্কিন ডলার স্থিতিশীল থাকলেও বেড়েছে অন্যান্য দেশের ডলারের দাম। স্থিতিশীল রয়েছে ভারতীয় রুপি, মালয়েশিয়ান রিঙ্গিত ও সৌদি রিয়াল।
বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে।
ড. মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ বা তিন শূন্য তত্ত্ব বৃহৎ পরিসরে আজ পৃথিবীতে বহুল আলোচিত। ড. ইউনূসের অভিব্যক্তি ‘শূন্য তত্ত্ব এক নতুন সভ্যতার জন্ম দেবে’। এতে গড়ে উঠবে সবার জন্য বাসযোগ্য এক নতুন পৃথিবী।
দেশের তৈরি পোশাক খাতের ৩৮৫টি কারখানার ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, নতুন ন্যূনতম মজুরি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে ৬৮ শতাংশ কারখানা। বাকি ৩২ শতাংশ বিভিন্ন কারণে সরকারের সর্বশেষ ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন করতে পারেনি। এসব কারখানার মধ্যে ২২ শতাংশ আগের চেয়ে মজুরি বাড়িয়েছে।