আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। সবশেষ সপ্তাহজুড়ে যেমন কিছু মুদ্রা স্থিতিশীল ছিল, আবার দামে উত্তরণ-অবনমনও হয়েছে অনেক মুদ্রায়। মার্কিন ডলার স্থিতিশীল থাকলেও বেড়েছে বেশিরভাগ মুদ্রার বিনিময়মূল্য।
সরবরাহ ভালো থাকায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সবজি। তবে গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। শুক্রবার (২৩ মে) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদুল আজহা ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট। তবে গত ঈদুল ফিতরের আগে টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে নতুন নোট ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। এবার আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ–সংক্রান্ত এক নির্দশনায় এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর একটি হোটেলে ক্লাইমেট অ্যাকশন এন্ড সাসটেইনেবিলিটি হাব উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ব্যাংক থেকে ডলার কেনাবেচায় কোনো ধরনের অতিরিক্ত মাশুল আদায় করা যাবে না। বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে চাইলে এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
দেশে বর্তমানে দৈনিক গ্যাসের যে পরিমাণ চাহিদা তার বিপরীতে ঘাটতি ১৩০ কোটি ঘনফুট। আর চাহিদা যে হারে বাড়ছে সে হারে উৎপাদন বাড়ছে না। তবে গ্যাসের বাড়তে থাকা চাহিদা পূরণ ও সঙ্কট নিরসনের জন্য দেশে ১৫টি কূপ অনুসন্ধান ও খননের কাজ চলছে। সিলেট গ্যাসফিল্ডের আওতায় চলমান এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ২ হাজার ৬৯৮ কোটি ১০ লাখ টাকা। ২০২১ সালে শুরু হওয়া এসব প্রকল্প আগামী ২০২৬ সালে সমাপ্ত হওয়ার কথা।
বিদেশে অর্থপাচারকারীদের ধরতে এবং তাদের সম্পদ জব্দে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এসময় দেশের দুর্বল ব্যাংকগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোরও আশ্বাস দেন তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ জন্যই চলতি বাজেটের চেয়েও ৭ হাজার কোটি কমিয়ে নতুন বাজেটে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে।
এজেন্ট ব্যাংকিংয়ে আমানত আসার চেয়ে ঋণ বিতরণ দ্রুতগতিতে বাড়ছে। সর্বশেষ চলতি বছরের প্রথম তিন মাসে ঋণ বিতরণে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর গত এক বছরে এই প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬১ শতাংশ। অন্যদিকে আলোচ্য তিন মাসে আমানতের প্রবৃদ্ধি হয়েছে আড়াই শতাংশেরও কম। আর বছরের ব্যবধানে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৬ শতাংশের মতো। এছাড়া এ সেবা ব্যবহার করে রেমিট্যান্স প্রেরণও বাড়ছে।
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক বছরে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক নিবে বিনা খরচে নেবে মালয়েশিয়া। এছাড়াও বিগত সময়ে ভিসা হওয়ার পরে আটকে থাকা ১৭ হাজার শ্রমিককে পর্যায়ক্রমে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মালয়েশিয়া।
আইএমএফের স্ট্যাফ লেভেল সমঝোতা হওয়ায় আগামী জুনের মধ্যে সব মিলিয়ে সাড়ে তিন বিলিয়ন ডলার বিদেশি ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ ক্ষেত্রে আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে।
ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড। সময়ের প্রয়োজনে এই হৃৎপিণ্ডকে বড় করতেই হবে। কারণ ছোট হৃৎপিণ্ড দিয়ে বেশিদূর এগোনো যাবে না। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশি অপারেটর প্রতিষ্ঠানগুলোকে বন্দরে কাজ করার সুযোগ করে দিতে হবে।