বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে একটি দাপুটে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে মাইক হেসনের কোচিং যুগের সূচনা হয়েছে। এবার পাকিস্তানের সামনে প্রতিপক্ষ একই দক্ষিণ এশীয় দল (বাংলাদেশ)। তবে এবার তাদেরই মাঠে তিন ম্যাচের সিরিজে, শুরু হচ্ছে রবিবার থেকে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলো হবে গুরুত্বপূর্ণ, যেখানে সালমান আলী আঘার নেতৃত্বাধীন দল বিশ্বকাপ শুরুর (ফেব্রুয়ারিতে) আগে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ এবং টি-টোয়েন্টি এশিয়া কাপসহ মোট ১৮টি ম্যাচ খেলবে।
ঘরের মাঠে বরাবরই বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি সেখানেই সীমাবদ্ধ রাখলেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলি অঘা। তার মতে, বিশ্বের যেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল।
বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের এই সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। দলের গুরুত্বপূর্ণ স্পিনার এবং অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে।
গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তাড়া করে জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বাংলাদেশ। সে রেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে বাংলাদেশের সে রেকর্ড অক্ষতই থেকে গেল।
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দ্য ব্লুজ। শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় দু’দল।
শেষ ছয় ইনিংসের মধ্যে চারবার শূন্য রানে প্যাভিলিয়নে ফেরা। ২০২৩ সালের পর থেকে নিজের রানকে দুই অঙ্কের ঘরে নিতে না পারা- বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না মোটেই। তবুও লিটন দাসেই আস্থা নির্বাচকদের। উপেক্ষিত আছেন নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান সোহান।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। লিভারপুলের হয়ে গেল মৌসুমেও জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা। ডিয়োগো জোটার নামের পাশে সবকিছুকে অতীতকালে ব্যবহার করতে হচ্ছে এখন। কারণ তিনি চলে গেছেন না ফেরার দেশে। সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন পর্তুগিজ এই ফুটবলার।
এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারল বাংলাদেশের যুবারা। জোড়া গোলন করেন দ্বীন ইসলাম। অপর গোলটি করেন অমিত হাসান। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি হবে ৫ জুলাই।
লক্ষ্য ৫৩৭ রানের। তাই হারটা অবধারিতই ছিল জিম্বাবুয়ের জন্য। মহানাটকীয় কিছু করে দেখাতে পারেনি ক্রেইগ আরভিনের শিষ্যরা। সিরিজের প্রথম টেস্টে তাদের ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
ক্লাব বিশ্বকাপের ফের বড় ধরনের অঘটন ঘটল। এবার অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তাদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলাল।
ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে ডারহামের বিপক্ষে ৮২০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে সারে। এটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই সংগ্রহ গড়ার পথে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে তারা। এর আগে ১৮৯৯ সালে ৮১১ রান তুলেছিল সারে। এবার পুরনো রেকর্ডটি নতুনকরে গড়ল ইংলিশ ক্লাবটি।
চলতি বছরের আগস্টে সাদা বলের দু’টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে আড়াই মাস আগে ঘোষিত পূর্ণাঙ্গ সূচির সিরিজটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সোমবার ৬ ঘন্টারও বেশি সময় ধরে চলা পরিচালনা পরিষদের সভায় এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
নিজেদের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আজহার মাহমুদকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
কয়েকটা দিন আফসোস থেকে যাবে ফিলিপে লুইসের। কারণটাও বেশ যৌক্তিক। ক্লাব বিশ্বকাপের শেষ ষোল’র ম্যাচে বায়ার্নের বিপক্ষে ফিনিশিংয়ে খেই হারিয়ে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে হারতে হয়েছে তার দল ফ্ল্যামেঙ্গোকে। এই হারের পর সাবেক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে খুব করে মনে পড়েছে ফ্ল্যামেঙ্গার প্রধান কোচের।
গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। তাতে ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সব শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটি।