| ০২ মার্চ ২০২৬
সকল খবর

লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং আক্রমণে আশার আলো জ্বলছে। ইনজুরি কাটিয়ে একসঙ্গে মাঠে ফিরছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে তারা এখন চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন।

বিস্তারিত...

তাইজুল-নাঈমের জোড়া আঘাতে আশার পারদ চড়ছে বাংলাদেশের

জয়ের জন্য লঙ্কানদের সামনে ৩৭ ওভারে লক্ষ্য ২৯৬ রান। ওভারপ্রতি ৮ রান করে চাই তাদের। এমন সমীকরণ মাথায় শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন লঙ্কান ওপেনাররা। বিশেষ করে ওপেনার পাথুম নিসাঙ্কা তো চারের ফুলঝুরি ছোটাচ্ছিলেন। তবে তাকে বিরতির আগেই রুখে দিয়েছেন আগের ইনিংসে বল হাতে বাংলাদেশের নায়ক নাঈম হাসান।

বিস্তারিত...

এবার ব্রাজিলিয়ান ক্লাবের কাছে ধরাশায়ী চেলসি

পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। শুক্রবার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বদলি নেমে জ্বলে উঠেছেন ফ্ল্যামেঙ্গোর অভিজ্ঞ ফরোয়ার্ড ব্রুনো হেনরিক। প্রথমার্ধে পেদ্রো নেতোর গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাব চেলসি। তবে ম্যাচে দারুণ ছন্দে থাকা ফ্ল্যামেঙ্গোর আক্রমণাত্মক খেলা দেখে বোঝাই যাচ্ছিল তারা পিছিয়ে থাকার দল নয়।

বিস্তারিত...

মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির

খেলা তখন সমতায়। মেসি-ম্যাজিকের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে সমর্থকদের আস্থার প্রতিদানও দিলেন লিওনেল মেসি। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে।

বিস্তারিত...

দ্বিতীয়বারের মতো হোবার্ট হারিকেন্সে রিশাদ

শেষ মৌসুমের আক্ষেপ এবার পূরণের সুযোগ রিশাদ হোসেনের সামনে। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশে দ্বিতীয়বারের মতো হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে সুযোগ মিলেছে এই টাইগার ক্রিকেটারের। মেলবোর্নে ফ্র্যাঞ্চাইজিটির ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিস্তারিত...

গল টেস্ট: ৫০০ করতে পারল না বাংলাদেশ

গল টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ ব্যাটিং ধস নামে বাংলাদেশের। তবে ৪৫৮ রানে মাত্র ৪ উইকেট হারানো বাংলাদেশ শেষ বিকেলে ৯ উইকেট হারিয়ে তোলে ৪৮৪ রান। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা আগে শেষ হওয়ার কারণে বৃহস্পতিবার (১৯ জুন) ১৫ মিনিট আগে শুরু হয় খেলা। তবে বাংলাদেশের সমর্থকদের যে আশা ছিল তা পূরণ করতে পারেনি হাসান মাহমুদ ও নাহিদ রানা।

বিস্তারিত...

মুশফিকের দেড়শ, ফিফটি লিটনের

টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম। অন্যপ্রান্তে ফিফটি তুলে নিয়েছেন লিটন কুমার দাসও। মুশফিক ১৫৪ আর লিটন ব্যাটিং করছেন ৫০ রানে। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪০০ ছাড়িয়েছে।

বিস্তারিত...

১৯ মাস পর শান্তর সেঞ্চুরি, মুশফিকও সেঞ্চুরির দ্বারপ্রান্তে

দীর্ঘ ১৯ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলকে সুইপ করে ২ রান নিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও রয়েছেন সেঞ্চুরির দোরগোড়ায়, ফিরে পেয়েছেন ফর্মের ছোঁয়া।

বিস্তারিত...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

তৃতীয় দিনে সেঞ্চুরিয়ান মার্করামের দুরন্ত ব্যাটিংয়ে ফাইনালের ফলটা নির্ধারণ হয়ে গিয়েছিল অনেকটা। জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল টেম্বা বাভুমার দল। চতুর্থ দিনে এসে সেই আনুষ্ঠানিকতাটুকুই শেষ করল তারা দাপটের সঙ্গে। দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত...

ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস লিখলেন মার্করাম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিন শেষে জয়ের একদম দ্বারপ্রান্তেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ দিন প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৬৯ রান, হাতে রয়েছে ৮ উইকেট। ২৮২ রানের বড় লক্ষ্যের যাত্রাটা সহজ হয়েছে ওপেনার এইডেন মার্করামের জন্য। তৃতীয় দিন শেষে এই ডানহাতি ব্যাটার অপরাজিত আছেন ১০২ রানে। লাল বলের ক্যারিয়ারের অষ্টম এই সেঞ্চুরিতে ইতিহাস রচনা করেছেন মার্করাম।

বিস্তারিত...

রাবাদার ‘নো’ বলের রেকর্ড, প্রোটিয়াদের সেঞ্চুরি

‘নো’ বল করে রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত টেস্টে তার নো বল ৫৭টি, যা সর্বোচ্চ। এই তালিকায় থাকা সেরা পাঁচের বাকিরা হলেন জাসপ্রিত বুমরাহ (২৪), গাস অ্যাটকিনসন (২০), মার্কো জানসেন (১৮) ও উইয়ান মুল্ডার (১৮)।

বিস্তারিত...

'সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর'

২০১৬ সালে অনূর্ধ্ব'১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। এর আগেও নানা বয়সভিত্তিক দলেও করেছেন অধিনায়কত্ব। সেই মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের অধিনায়ক হলেন ৯ বছর পর খেলার পর। আগামী এক বছরের জন্য অধিনায়কত্ব পাওয়া মিরাজ বললেন, সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর।

বিস্তারিত...

বাংলাদেশ সফরে থাকছেন না বাবর-রিজওয়ান-শাহিন শাহ!

আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজ শেষ করে আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে দলটি। এই দুই সিরিজেও তরুণদের প্রাধান্য দিয়ে কৌশলগত দিক বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিস্তারিত...

ভারত থেকে সরতে পারে এশিয়া কাপ, নতুন আয়োজক যে দেশ!

২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও, রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবার তা সংযুক্ত আরব আমিরাতে সরে যেতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এমনটাই জানিয়েছে। যদিও শ্রীলঙ্কার নাম নিরপেক্ষ ভেন্যু হিসেবে আলোচনায় ছিল, তবে সুযোগ-সুবিধা ও বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার দিক থেকে আমিরাতকেই এগিয়ে রাখা হচ্ছে।

বিস্তারিত...

সুযোগ মিস হওয়ায় কাবরেরার আক্ষেপ

বহুল আকাঙ্খিত সিঙ্গাপুর ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স প্রদর্শণ করতে পারেনি বাংলাদেশ। যে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন হাজারো দর্শক, সেই প্রত্যাশা পুরণ হয়নি। হতাশ করলেন ফুটবলাররা। সিঙ্গাপুরের কাছে হারের পর ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ