| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

ডেস্ক নিউজ
রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-07-2025 ইং
  • 116880 বার পঠিত
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি
ছবির ক্যাপশন: ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দ্য ব্লুজ।

শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় দু’দল।

খেলার শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ১৬তম মিনিটে চালোবাহ’র কাছ থেকে বল পেয়ে দলের হয়ে লিড নেন করেন কোল পালমার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লন্ডনের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে পালমেইরাস। ৭৮তম মিনিটে এস্টেভাও’র দর্শনীয় শটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পালমেইরাস।

তবে ম্যাচের শেষদিকে এসে অঘটন ঘটিয়ে বসে পালমেইরাস। ম্যাচের ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে ২-১ এ পিছিয়ে পড়ে তারা।

আর কোনো গোল না হলে এই স্কোরলাইন ধরেই সেমিফাইনালের টিকিট কাটে চেলসি। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ