| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 29-07-2025 ইং
  • 95630 বার পঠিত
ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার
ছবির ক্যাপশন: ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর ব্যাপারে সবাই একমত। বিচার বিভাগকে বাইরে রাখার বিষয়েও ঐকমত্য আছে। সরাসরি ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার চেয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার র‍্যাংস চয়েজ বেটার।’

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপের পর সাংবাদিকদের এই এনসিপি নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুরোপুরি সমাধানে আসতে হবে। কমিশনের প্রস্তাবনার ব্যাপারে অধিকাংশ দল একমত।’

জুলাই সনদ নিয়ে আখতার বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি লাগবে। আর সংবিধান সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করতে গণপরিষদ নির্বাচন সর্বোত্তম। জুলাই সনদ যাতে দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে না পড়ে তা নিশ্চিত করতে হবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ