| ০২ মার্চ ২০২৬
সকল খবর

তীব্র তাপপ্রবাহ ও বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

বিস্তারিত...

যমুনা ও সচিবালয়সহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বিস্তারিত...

‘আরও দুই টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ’

চারটি নয়, এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নেয় ইউটিউব।

বিস্তারিত...

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় বর্তমান সরকার: পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বর্তমান সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিতের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। শুক্রবার (৯ মে) বিকেলে রাঙামাটি জেলা শহরের রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে : ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে।

বিস্তারিত...

ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ইলিয়াস কাঞ্চনের

ছাত্রদের চলমান দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (৯ মে) লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি আমি ‘জনতা পার্টি বাংলাদেশ’এর পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক কারণে লন্ডনে অবস্থান করায় ভিডিও বার্তার মাধ্যমে তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল। শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: নতুন কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

বিস্তারিত...

আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ফ্যাসিস্টের দোসর সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে বেশ চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সূত্র বলছে, গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জের ডিএসবির পুলিশ সুপার এক গোপনীয় জরুরি বার্তায় রাজধানীর রাজারবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরে আবদুল হামিদসহ ৪৫ জনের একটি তালিকা পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

বিস্তারিত...

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক, লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭। শনিবার (১০ মে) সকাল সাতটায় বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার কন্যা শারমিন আব্বাসী।

বিস্তারিত...

সুন্দরবনের নদীপথে ৬২ জনকে ‌‌‌‌পুশইন বিএসএফের

সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

বিস্তারিত...

অবিরাম গুজব প্রচারে ব্যস্ত ভারতীয় মিডিয়া

যুদ্ধ উন্মাদনায় ভাসছে ভারতের গণমাধ্যম। পাক-ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা- এমনকি গাজা যুদ্ধের ছবিকে পাকিস্তানে হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলো চালিয়ে যাচ্ছে অবিরাম এ মিথ্যাচার। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজতাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদমাধ্যমগুলো এই দলের বাইরে নয়।

বিস্তারিত...

চিকেন নেকে এয়ার ডিফেন্স সিস্টেম বসাল মোদি সরকার

ভারত-পাক যুদ্ধের আবহে উত্তপ্ত উপমহাদেশ। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্র। হাসিনা সরকারের পতনের পর ভারত তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশকে হারিয়েছে। পাকিস্তানের অনেকটাই কাছাকাছি এখন বাংলাদেশ।

বিস্তারিত...

শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত

তিন দফা দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার ভোরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

বিস্তারিত...

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ চলছে

জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শাহবাগে অবস্থান নিয়ে সড়ক আবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ