আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা টানা আন্দোলন করে আসছেন। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশি সংবাদ সংস্থা ইউএনবি।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে গণফোরাম। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের আগে এক ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, "গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেন সংবিধানপ্রণেতা বলে সংবিধান সংশোধন করা যাবে না, তা কিন্তু না।
অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নিয়ে কিছু সংশয় ছিল। দেশে বছরে প্রায় ৩০ লক্ষ টন চালের চাহিদা রয়েছে এবং বর্তমানে আমাদের উৎপাদন সেই চাহিদা পূরণে যথেষ্ট। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে টালবাহানা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (১০ মে) বিকালে শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির গণজমায়াতে তিনি এ কথা বলেন।
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া) এর ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এ কথা বলেন।
গরমে পুড়ছে চুয়াডাঙ্গা। জেলায় তীব্র তাপ প্রবাহের কবলে পড়ায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী—দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চলমান ভারত-পাকিস্তান সংঘাত দুই দেশকেই ভয়াবহ অর্থনৈতিক চাপ ফেলেছে। চার সপ্তাহের এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির নানা খাতে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় বিমানবাহিনী প্রতিদিন প্রায় ১০০টি যুদ্ধবিমান ব্যবহার করছে; যার মধ্যে রয়েছে রাফাল, মিরাজ ২০০০, সুখোই ও তেজস।
দেশের প্রায় সবক’টি জেলায় বইছে তাপপ্রবাহ। গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডঙ্গায়, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রার বড় একটা অংশ ভূমি শোষণ করে নেয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বড় বড় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ের আপত্তিকে ‘না’ বলে মনে না করে তা যেন ন্যায্য প্রতিরোধ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, দেশের প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প নেই।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না- মন্তব্য করেছেন শেখ হাসিনার আমলে দুইবার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।