| ০২ মার্চ ২০২৬
সকল খবর

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি-পুলিশ

ভারত-পাকিস্তান উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক।

বিস্তারিত...

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা

ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বলে এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রোববার (১১ মে) সকাল ১১টায় সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনাগুলো দেন তিনি।

বিস্তারিত...

প্রচণ্ড তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, বাতাস যেন আগুনের হল্কা!

প্রচণ্ড তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, বাতাস যেন আগুনের হল্কা!প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা চুয়াডাঙ্গার জনজীবন চুয়াডাঙ্গায় টানা চতুর্থ দিনের মতো তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার (১১ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার (১০ মে) যা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত...

সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ

সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহলবিশেষ খুব আশায় ছিল, সেনা, নৌ ও বিমানবাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না। মাঠেও থাকবে না বাহিনীগুলো। এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে। এমন আশায় গুড়ে বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মে বুধবার থেকে আরো ৬০ দিন মাঠে থাকবে তারা।

বিস্তারিত...

ভোলাহাট সীমান্তে বিএসএফের ‘বাঙ্কার নির্মাণ’!

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি ‘বাঙ্কার নির্মাণে’র তথ্য পাওয়া গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২/মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় বাঙ্কার দুটি নির্মিত হয়েছে।

বিস্তারিত...

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

একাত্তর প্রশ্নের মীমাংসার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে।’ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো

বাংলাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় দলটি। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দলটির নিষিদ্ধের দাবি ওঠে। গতকাল শনিবার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিস্তারিত...

রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন

রাজনৈতিক দলের বিচার করার ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।গতকাল এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংগঠন বলতে কোনো রাজনৈতিক দল অথবা সেই দলের অধীনস্ত সংশ্লিষ্ট বা সহযোগী কোনো সত্তা অথবা এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায় যা ওই দল বা সত্তার কার্যকলাপ প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তার মাধ্যমে জড়িত থাকে বলে সংজ্ঞায়িত করা হয়েছে।

বিস্তারিত...

সরকারি আদেশ পাওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

সরকারি আদেশ পাওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

দার্শনিক পর্যালোচনা: গণহত্যাকারীর জন্য গণতন্ত্র নয়

যারা গণতন্ত্রে আস্থাশীল নয়, কিন্তু রাষ্ট্র-ক্ষমতাকে রক্তপাত এবং প্রতারণার মাধ্যমে করায়ত্ব করতে চায়, এমনকি গণহত্যাকেও বৈধতা দিতে চায়— গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তাদের নিয়ে একটি দার্শনিক পর্যালোচনা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণহত্যাকে নিছক ‘রাষ্ট্র পরিচালনার উপায়’ ভাবে, তাদের প্রতি সহনশীলতা দেখানো মানে গণতন্ত্রের আত্মহত্যা।

বিস্তারিত...

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই: সালাহউদ্দিন আহমেদ

বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

গণতান্ত্রিক বিশ্ব কখনো খুনি আ.লীগের পাশে দাঁড়াবে না: প্রেস সচিব

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এ নির্লজ্জ খুনি, গণতন্ত্র বিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

আওয়ামী লীগ নিষিদ্ধে ১ ঘণ্টার আল্টিমেটাম

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগের অবস্থান থেকে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দালনকারীরা।

বিস্তারিত...

বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী: দেশ আজ দুই ভাগে বিভক্ত: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয় বরং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ