| ০২ মার্চ ২০২৬
সকল খবর

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: নতুন সংবিধান প্রণয়ন নাকি সংস্কার?

গণ-অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন খাত মেরামত করতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এজন্য প্রথমে গঠন করা হয়েছে ছয়টি সংস্কার কমিশন, পরে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচনব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন।

বিস্তারিত...

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ই মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশ গমন করেন। এই ঘটনা তদন্তের জন্য রোববার উচ্চ পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

রাজনীতিবিদরা চান ক্ষমতায় যাওয়ার পরিবর্তন : বদিউল আলম

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদরা এমন পরিবর্তনই চান, যা তাদের ক্ষমতায় নিয়ে যেতে সহায়তা করবে, সাম্যতা ও ন্যায্যতা তৈরির মতো পরিবর্তনে তাদের আগ্রহ নেই। রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

‘সত্তা’র কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়।

বিস্তারিত...

‘শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’

শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রবিবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

বিস্তারিত...

আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর

গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (১১ মে) দুপুরে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন।

বিস্তারিত...

বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি

বাংলাদেশে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংক নতুন করে আরও কঠোর ও সুসংগঠিত পদক্ষেপ নিতে পারবে। এ লক্ষ্যে ৬৭ পৃষ্ঠার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার (৯ মে), ছুটির দিনেই। এর আগে ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির খসড়া অনুমোদন করে।

বিস্তারিত...

৯ মাস পর মা বলে ডেকেছে অভ্যুত্থানে গুলিবিদ্ধ মুসা

‘আমি এখন ওকে বারবার বলি “মাম্মি” বলো, “মাম্মি” বলো। ও বলার চেষ্টা করে। কখনো ও বলতে পারে। কখনো পারে না। যখন “মাম্মি” বলতে পারে, আমার মনে এমন আনন্দ হয়! বারবার শুনেও মনটা ভরে না!’

বিস্তারিত...

ছলচাতুরি না করে আ.লীগের বিচার ত্বরান্বিত করতে হবে: জামায়াত আমির

ছাত্র-জনতার টানা দুই দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় উল্লসিত দেশবাসী। পতিত দলটির বিষয়ে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের কথা জানানোর পর তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: আসিফ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণার পর যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন।

বিস্তারিত...

আ. লীগের বিচার ইস্যুতে ট্রাইবুনালে যাবে এনডিএম

বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সিদ্ধান্তটি আপাতত স্বস্তির হলেও আমাদের কাজ এখনো শেষ হয়নি।

বিস্তারিত...

বিবেচনাযোগ্য নয় নতুন ১৪ দলের আবেদন, বাকিগুলোও শোচনীয়

নির্বাচন কমিশনের বিবেচনাযোগ্য নয় নতুন ১৪টি রাজনৈতিক দলের আবেদন। জমা দেওয়া বাকি ৫১টি দলের তথ্যের অবস্থাও ততটা সমৃদ্ধ নয়। নির্বাচন কমিশনের (ইসি) তালিকাভুক্ত হওয়ার জন্য এখন পর্যন্ত আবেদন করা ৬৪ রাজনৈতিক দলের চিত্র এটি।

বিস্তারিত...

কলকাতাই পলাতক আওয়ামী নেতাদের বড় আস্তানা

ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালিয়ে গেছেন অনেকে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের ৫ আগস্টের পর পালিয়ে গেছেন।

বিস্তারিত...

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: এলডিপি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা

নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে বলে মন্তব্য করেছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে। সংবিধান পরিসর নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ