| ০২ মার্চ ২০২৬
সকল খবর

প্রেস উইংয়ের বিবৃতি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

হত্যা মামলায় কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

আওয়ামী লীগকে নিষিদ্ধে সিদ্ধান্ত নিতে পারে ইসি-সরকার: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও সরকার নিতে পারে। আমরা এই সিদ্ধান্ত নেয়ার মালিক না। শুক্রবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।

বিস্তারিত...

চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলায় গুরুত্ব সেনাপ্রধানের

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স গতকাল শেষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বিস্তারিত...

রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দেন তিনি।

বিস্তারিত...

‘বিচার বিভাগ শক্তিশালী করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই’

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যমকে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে আয়োজিত কর্মশালায় এই আহ্বান জানানো হয়। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও সুপ্রিম কোর্ট।

বিস্তারিত...

বেনজীরের মেয়ের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে থাকা দুবাইয়ের একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

১৭ ও ২৪ মে দুই শনিবার ব্যাংক খোলা থাকবে

১৭ ও ২৪ মে—দুই শনিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এই দুই দিন স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। আজ বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশ দিয়েছে। সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।

বিস্তারিত...

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে : সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন, না তাকে পালাতে দেওয়া হয়েছে। এজন্য আমি মনে করি, সরকারকে অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস ও ডক্টর আসিফ নজরুলকে সরাসরি জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আওলিয়ার মাজারে ওরশ শরিফ ও মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিস্তারিত...

দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নজরুলকে চেয়ারম্যান নিয়োগ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার।

বিস্তারিত...

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি শুরু ২১শে মে থেকে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২১শে মে থেকে ৭ দিনের টিকেট বিক্রি করবে রেলওয়ে। ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে ৩০মে থেকে ৫ জুন পর্যন্ত। প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

বিস্তারিত...

আবদুল হামিদের দেশত্যাগ: পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত, একজনকে প্রত্যাহার

সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

৫ আগস্টের আগে আ.লীগ নিষিদ্ধ চায় জুলাই ঐক্য

৫ আগস্টের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। না হয় ওইদিন সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই ঐক্যের ব্যানারে ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও বিচারের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বিস্তারিত...

ভোটারবিহীন নির্বাচন: শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আজ বৃহস্পতিবার এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ