আগামী সোমবার (১৬ জুন) সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ শনিবার (১৪ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতরটি।
আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আজ শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খাঁনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশের শাসন ব্যবস্থার উন্নয়ন ও সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সরকারি খাতের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য ২৫ কোটি ডলার অনুমোদন করেছে। যা গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে।
সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর উভয়পক্ষ যে যৌথ বিবৃতি দিয়েছে; সেটাকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে বলেও মনে করে দলটি।
সরকার যখনই চায়, তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ ও এপিবিএন সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চিয়তা নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক (গেম ওভার মুহূর্ত)।
টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে। শনিবার দুপুরে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি।
যমুনা সেতুর দুই প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এরমধ্যে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জে দুই লেনেই সেতু থেকে সীমান্তবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট রয়েছে। অন্যদিকে পূর্বপ্রান্তে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার। শনিবার দুপুর ১২টার দিকে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
যশোরে সরকারি ১৩টি ভবন ‘অতিঝুঁকিপূর্ণ’। ১৯৯৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে এসব ভবনকে ‘অতিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হলেও বেশিরভাগই এখনো অপসারণ করা হয়নি। ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ কারণে দ্রুত সময়ের মধ্যে এসব ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে হরিণ শিকারিদের পাতা ফাঁদ উদ্ধারে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার পূর্ব সুন্দরবনের দুটি এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পাতা ১৩৫টি ফাঁদ জব্দ করেছে বনপ্রহরীরা। চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাংমারী বনাঞ্চলের হুলার ভারানী সংলগ্ন খালে অভিযান চালানো হয়। সেখানে পায়ে হেঁটে সার্চ অপারেশনের মাধ্যমে ৮২টি মালা (গোলাকৃতি ফাঁদ) উদ্ধার করা হয়।
যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে দেশে ফেরেন তিনি। এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। রোববার থেকে খুলছে সরকারি অফিস-আদালত। এজন্য শনিবার সকালে সদরঘাটে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ভিড় দেখা গেছে। ঢাকায় ফেরা যাত্রীদের অভিযোগ, মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো। ঢাকায় ফিরে পরিবহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।
বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি।
১৮ দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব সেবা চালু হয়েছে। শনিবার সকাল থেকে হাসপাতালের সব সেবা চালু হয়। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে প্রায় ১৬তম দিন বন্ধ থাকার পর ১৬ জুন সীমিত পরিসরে আউটডোরের সেবা চালু হয়। সীমিত পরিসরে হাসপাতালটির জরুরি বিভাগ তিন দিন ধরে চালু ছিলো।