গুমের ঘটনা মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ। বিশেষ করে গুমবিরোধী আন্তর্জাতিক সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (আইসিপিপিইডি)’ -এ বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।
অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ‘অস্বীকারের সংস্কৃতি’ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গুমের সত্য উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, আর্থিকভাবে সংকটে থাকা শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই একীভূতকরণের ফলে কোনো কর্মী তাদের চাকরি হারাবেন না নিশ্চিত করা হয়েছে।
গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন করার পর, রোববার পর্যন্ত মোট ২৩ হাজার ৬৫৯ জন বাংলাদেশী হাজী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
ত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাত দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে।
রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মে মাসে ৬.০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮.৯ পয়েন্টে পৌঁছেছে। যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
ঈদের ছুটিতে পদ্মা ও যমুনা সেতুতে প্রায় ৫৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
দেড় বছর পর আবার করোনায় সম্প্রতি তিনজনের মৃত্যুতে বাংলাদেশের মানুষের মাঝে বেড়েছে কিছুটা উদ্বেগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধি পেলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে শুধু একটু সচেতন থাকতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে।
গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর, ১০ জুন থেকে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।