জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার। যুক্তরাজ্য থেকে এই এলএনজি কিনতে ৬২১ কোটি টাকা ব্যয় হবে। মঙ্গলবার (১৭ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
যুব ও নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়ন নিয়ে গঠনমূলক সংলাপ এবং অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছরের তুলনায় এবারের বাজেট ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ১ হাজার ২৫১ কোটি টাকা হলেও নতুন বাজেট অনুমোদন হয়েছে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার। যেখানে বাজেট কমতি থাকবে চাহিদার প্রায় ২১৬ কোটি টাকা।
ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে বিচার বিভাগের সর্বেসর্বা ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, বদলিসহ সবকিছুই চলত তাদের ইশারায়। এ সময় নজিরবিহীন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মন্ত্রণালয়টি। তাদের সুপারিশে অবৈধভাবে আইন মন্ত্রণালয়ে নিয়োগ পায় শত শত কর্মকর্তা-কর্মচারী, যারা এখনো নিয়ন্ত্রণ করছেন মন্ত্রণালয়ের অধস্তন আদালতসহ নিবন্ধন অধিদপ্তর (আইজিআর)।
চলতি বছরের জুলাই মাসের মধ্য জুলাই মাসের মধ্য 'জুলাই সনদ' তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সাথে পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনই বাড়ানোর চিন্তা নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন। এদিন বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। এতে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
শেয়ার বাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এ মামলা করে দুদক। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। সাকিব ছাড়াও আরও ১৪ জনকে আসামি করা হয়েছে মামলায়।
চৌদ্দ বছরের কিশোর নাহিদ। যে বয়সে স্কুলে ও খেলার মাঠে থাকার কথা, সে বয়সে জীবন-জীবিকার তাগিদে সে টেম্পুর হেলাপার। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ডেমরা। ভোর থেকে রাত ১১টা পর্যন্ত বিরামহীন ডিউটি। ধূলাবালি মধ্যেই তার কর্মজীবন। শব্দ দূষণ ও বায়ূ দূষণের মধ্যেই কাটছে তার শৈশব-কৈশোর।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার এবং জুয়াড়িদের তৈরি এআই জেনারেটেড ডিপফেক ভিডিও দ্বারা প্রতারিত না হতে অনুরোধ করেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে।